
মোঃ আল আমিন ইসলাম
অবৈধ ভাবে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের এক মহা উৎসব চলছে নীলফামারীর জলঢাকায়।
এ যেন পাল্লা দিয়ে দিয়ে বাড়ছে বালু উত্তোলনের মহা উৎসব।
এ কাজের সাথে যাহারা জড়িত, তাদের কয়েক জনের সাথে কথা বললে তারা বলে আমাদের কেউ কিছু করতে পারবে না। আমরা বালু উত্তলন করি তাতে কার কি সমস্যা।
এ যেন ভূমি খেকো এক রাক্খস। তারা বুঝতেই চায়না আইন কি জিনিস। এই অবৈধভাবে বোমা মেশিন লাগিয়ে বালু উত্তোলন করতেছে বালাগ্রাম ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ডিবুপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায়।
এরকম একজনের নাম: মোঃ ফরিদুল ইসলাম। সে বিভিন্ন ট্রাক্টর এর সাথে কন্টাক করে, এবং বালুগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করে দেয়। এবং ট্রাক্টর দিয়ে অনেক দোলাডাঙ্গা তারা খুরে খুরে মাটিগুলো বিক্রি করে দেওয়ার মত জগন্য কাজ করে। তারা বালু ও বেকু দিয়ে ভূমি খনন করে বিভিন্ন এলাকার বালু ও মাটি বিক্রি করা দালালদের কাছে বিক্রি করে দেয়।
এভাবেই চলছে তাদের রমরমা ব্যবসা বাণিজ্য।
তারা দাপটের সাথে এই কাজগুলো করে যাচ্ছে, দেখার কেউ নাই।
পূর্ব বালাগ্রামের কিছু কিছু জায়গায় ও চলছে এই তাণ্ডব মেলা।
এলাকা বাসির সাথে কথা বলে জানা যায়, তারা এ রকম বিধি নিষেধ না মেনে সরকারী নিয়ম কানুন না মেনে এভাবেই চলাতে থাকে ভূমি খননের তান্ডবলীলা। এলাকা বাসির মতে এরকম চলতে থাকলে অনেক ক্ষয়ক্ষতির মুখে পড়ে যাবে জনসাধারণ।
এলাকার ডাউয়াবাড়ী ইউনিয়ন, নেকবক্ত বাজার, মনসারের ঘাট থেকে,
বালাগ্রাম আলোর বাজার, রাজার ডাঙ্গা থেকে, এরকম আরও অসংখ্য জায়গা থেকে দিনরাত বালু চুরি হচ্ছে।
আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট এলাকা বাসির দাবি এরকম ভূমি খেকোদের হাত থেকে এলাকার ফসলি জমি রক্ষার সু ব্যাবস্থা করে, এদের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা।