সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জয় হোক মানবতার, মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রংপুরের পীরগঞ্জ থানার এএসআই শহিদুল ইসলাম মন্ডল।

  • আপডেট সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৫ বার পঠিত

মোঃ আল আমিন ইসলাম

গত ০১ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. রাত্রী ০২.০০ ঘটিকায় পীরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ধাপেরহাট পর্যন্ত রংপুর – ঢাকা মহাসড়কে রাত্রীকালীন আইনশৃঙ্খলা টহল ডিউটিতে সরকারি পিক-আপ যোগে পীরগঞ্জ থানার এএসআই শহিদুল ইসলাম মন্ডল নিয়োজিত থাকাকালীন রাত্রী আনুমানিক ০৩.১৫ ঘটিকার সময় পীরগঞ্জ থানাধীন ১৩নং রামনাথপুর ইউনিয়নের খেজমতপুর বাজার সংলগ্ন মহাসড়কের উপর অবস্থান কালে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস নাবিল পরিবহন দ্রুত গতিতে রংপুরের দিকে ছুটতে থাকলে সেই বাসে থাকা যাত্রীদের চিৎকার চেঁচামেচি শুনে বাস ডাকাতের কবলে পড়েছে সন্দেহে এএসআই শহিদুল ইসলাম মন্ডল ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত পূর্বক বাসটিকে লক্ষ্য করে পিছনে প্রায় ২/৩ কি.মি. ধাওয়া করে বাস থামানোর সংকেত দিলে বাসটি খেজমতপুর ঘেগারতল নামক স্থানে মহাসড়কের পাশে দাঁড় করায়। সেখানে বাসের ড্রাইভার সহ যাত্রীদের জিজ্ঞাসাবাদে তিনি জানতে পারেন যে, উক্ত বাসের একজন যাত্রী সন্তানসম্ভবা যিনি প্রসব বেদনায় কাতর হয়ে পড়েছেন। তাকে জরুরি কোনো হাসপাতালে নেওয়ার জন্যই বাসটি দ্রুত গতিতে রংপুরের দিকে ছুটছিল। উক্ত যাত্রীর আত্মীয়স্বজনদের সাথে কথা বলে এএসআই শহিদুল যাত্রীর শারীরিক অবস্থা বিপদজনক মনে করে ঘটনাস্থলেই দ্রুত বাস থেকে সকল যাত্রীকে নামিয়ে বাসের সীট খুলে নিচে বিছানা সাজিয়ে অন্যান্য মহিলা যাত্রীর সহায়তায় পর্দার আড়াল তৈরি করে ও প্রসব কাজে ব্যবহৃত সরঞ্জামাদি স্থানীয়ভাবে সংগ্রহ করে উক্ত সন্তান ভুমিষ্ট হওয়ার উপক্রম যাত্রীর সফলভাবে সন্তান প্রসবের ব্যবস্থা করেন। উক্ত মহিলা যাত্রী একটি সুস্থ কন্যা সন্তান প্রসব করেন। তার বাড়ী লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানা এলাকায়। নাবিল বাসের নামের সাথে মিল রেখে নবজাতকের নাম রাখা হয় ‘ নাবিলা ‘। কিছুক্ষণ পর মা ও শিশু সুস্থ হয়ে উঠলে বাসটি পুনরায় গন্তব্যের দিকে রওনা হয়। এএসআই শহিদুল ইসলাম মন্ডলের এমন মানবিক সিদ্ধান্ত ও সার্বিক সহযোগিতায় অশেষ কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন উক্ত যাত্রীর আত্মীয়স্বজন ও বাসের অন্যান্য যাত্রীসাধারণ। জনগণের প্রতি পুলিশের এমন নজিরবিহীন দৃষ্টান্ত রংপুর জেলা পুলিশ সহ সমগ্র বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হওয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী মহোদয় এএসআই শহিদুল ইসলাম মন্ডলসহ তার টিমকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এএসআই শহিদুল ইসলাম মন্ডলের মত মানবিক হোক প্রতিটি পুলিশের অন্তর। মানব কল্যাণে সদা সর্বদা নিবেদিত হোক বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এএসআই শহিদুল ইসলাম মন্ডল। আপনার জন্য রংপুর জেলা পুলিশ গর্বিত।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park