সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

অশ্লীল ভিডিও ধারণ করে টাকা হাতিয়ে নেওয়া চক্রের নারী সদস্যসহ আটক-৪।

  • আপডেট সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫২ বার পঠিত

োোোোমোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে প্রলোভন দেখিয়ে অশ্লীল ভিডিও ধারণ করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নারী ইউপি সদস্যসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা হলেন সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য নুর নেহার, কুলফাডাঙ্গা গ্রামের মসলেম মন্ডলের ছেলে আজিম মন্ডল, করাতিপাড়া গ্রামের স্ত্রী জাহানারা বেগম, কালীগঞ্জের রাকরা গ্রামের আব্দুল জলিলের মেয়ে রুহানী আক্তার
শিলা। গত শুক্রবার রাতে সদর ও কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
সেসময় আটককৃতদের কাছ থেকে ৫৯ হাজার টাকা উদ্ধার করে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো: শাহীন উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে ঝিনাইদহ ও কালীগঞ্জ উপজেলায় নারী-পুরুষের একটি চক্র বিভিন্ন প্রলোভনে প্রলুব্ধ করে বাসায় ডেকে নিয়ে মোবাইলের মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করতো। পরে তাদেরকে
ব্লাকমেইল করে মোটা অংকের টাকা আদায় করে আসছিল।
গত কয়েকদিন আগে সদর উপজেলার কুলফাডাঙ্গা গ্রামের হারুন-অর-রশিদের অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখায়। পরে মহারাজপুর ইউনিয়নের ইউপি সদস্য নুর নেহার ও সাবেক ইউপি তার সদস্য জাহানারা বেগম তার কাছে ১লাখ ১৯হাজার টাকা দাবী করে। এরমধ্যে ৫৯ হাজার টাকা আদায় করে নেয় ওই চক্র।
পরবর্তীতে আরও টাকা দাবি করলে তিনি জেলা পুলিশ সুপার আজিম-উল আহসানের কাছে লিখিত অভিযোগ দেন। এরই প্রেক্ষিতে উপ-পরিদর্শক আবু সায়েমের নেতৃত্বে শুক্রবার রাতে ঝিনাইদহের বিষয়খালী ও কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে
গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park