বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

শোলাগাড়ী আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিনহাজকে নানা অনিয়মে দায়িত্ব থেকে অব্যহতি।

  • আপডেট সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৫ বার পঠিত

শহিদুল ইসলাম খোকন
বিশেষ প্রতিনিধি:

গোবিন্দগঞ্জের শিবপুর ইউনিয়নের শোলাগাড়ী আলিম সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিনহাজকে তার দায়িত্ব থেকে অব্যহতি প্রদান করা হয়েছে। বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িক্ত পালন করছেন উক্ত মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো: মোজহারুল ইসলাম। সাংবাদিক মারধরের ঘটনা মামলার প্রধান আসামী মিনহাজকে বিভিন্ন অনিয়ম দুর্নিতির দায়ে অব্যহতি দেওয়া হয়েছে।

গত ১৩ই এপ্রিল ২০২১ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ৩৩৩১১১২১২৯৯১/১২৫০/২ স্বারকে তার দায়িত্ব ছেরে দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়। কথিত ঐ ভারপ্রাপ্ত অধ্যক্ষ ক্ষমতার অপব্যবহার করে আদেশ অমান্য করে তার দায়িত্বে বহাল তবিয়তে থেকে নিয়োগ বানিজ্য সহ বিভিন্ন অনিয়ম দূর্নিতি করে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে অচল করে দিয়েছে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আদেশ বাস্তবায়নের জন্য গত ৯ই ফেব্রুয়ারী ২০২২ সালে ০৫.৫৫.৩২৩০.০০১.০৫.১৩৭.২১.১৪ স্বারকে উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন তার দায়িত্ব ছেরে দিয়ে উক্ত মাদ্রাসার সিনিয়র শিক্ষককে দায়িত্ব হস্তান্তরের জন্য নির্দেশ দেন। মাদ্রাসা বোর্ড ও নির্বাহী অফিসার কতৃক আদেশ অমান্য করে বহালতবিয়তে থাকা কথিত ভারপ্রাপ্ত শোলাগাড়ী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মিনহাজকে তার নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষকে দায়িত্ব বুঝে দেওয়ার জন্য আদেশ দিয়েছে মাদ্রাসা কমিটি।

এ বিষয়ে মাদ্রাসা কমিটির সভাপতি জালাল উদ্দিন বলেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কতৃক আদেশ অমান্য করে অবৈধ ভাবে দায়িত্বে ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিনহাজ। শিক্ষাবোর্ড কতৃক আদেশের আলোকে মোঃ মোজহারুল ইসলামকে দায়িত্ব বুঝে দেওয়ার জন্য আদেশ জারী করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park