সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

আইজিপি র শুদ্ধাচার পুরুস্কারে ভূষিত হলেন সাতক্ষীরার এডিশনাল এসপি (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান।

  • আপডেট সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৭ বার পঠিত

মোঃ আহাজ উদ্দীন,সাতক্ষীরা:

সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: সজীব খান ভাল কাজের স্বীকৃতি স্বরুপ আইজিপির “শুদ্ধাচার পুরস্কার ২০২১-২২” লাভ করার গৌরব অর্জন করেছেন।
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল মামুন পিপিএম-বার, বিপিএম আজ বুধবার ১৩ সেপ্টেম্বর দুপুরে পুলিশ হেড কোয়াটার্সের কনফারেন্স কক্ষে আনুষ্ঠানিকভাবে সজীব খানের হাতে এ পুরস্কার তুলে দেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজীব খান তার এ অর্জনে বাংলাদেশ পুলিশের আইজিপি, খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম-বার, পিপিএম ও সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম-বার পিপিএম উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন। এছাড়া অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অর্থ) কামরুল আহসান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এবং বিভিন্ন দপ্তরের প্রধানগণ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজীব খান সাতক্ষীরা জেলাতে প্রায় দুই বছর সুনাম ও দক্ষতার সহিত জেলার দায়িত্ব পালন করছেন। পুলিশের ২৮ তম বিসিএস সজীব খানের গ্রামের বাড়ি যশোর জেলার মঙ্গলকোর্ট গ্রামে। তাঁর বাবা সাতক্ষীরা সদর উপজেলার সমবায় কর্মকর্তা ছিলেন। সেই সুত্রে তিনি সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৮ সালে এসএসসি পাস করেছেন। সাতক্ষীরায় চাকুরী করতে এসে সজীব খানের পিতা গত বছর মাগরিবের নামাজ পড়ে বাড়িতে আসার সময় সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হন। পরে ঢাকায় চিকিৎসা শেষে সাতক্ষীরাতে এসে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
আইজিপির নিকট থেকে শুদ্ধাচার পুরুস্কার পেয়েছেন সজীব খান। এজন্য সাতক্ষীরা জেলাবাসী ও সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের পক্ষ থেকে সজীব খান কে আকাশ ছোয়া অভিনন্দন জানানো হয়েছে।
সজীব খান একজন সদা হাস্যজ্জল ও সাদা মনের মানুষ। খুব সাধারন জীবন যাপন করেন তিনি। লোভ-লালসার মোহ ত্যাগ করে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম এর নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা জেলার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন মোঃ সজীব খান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park