বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩১ বার পঠিত

মোঃ আহাজ উদ্দীন,সাতক্ষীরা:

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তপক্ষ, সাতক্ষীরার উদ্যোগে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহযোগিতায় শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সদরের ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন। বিদ্যালয়ে ও তার আশেপাশের দোকানে নিরাপদ খাদ্য নিশ্চিত ও কোমলমতি শিশুদের মাঝে নিরাপদ খাদ্যের বার্তা পৌছে দিতে শিক্ষকগণ উদ্যোগী হবেন এবং প্রতি ক্লাসে নিরাপদ খাদ্য বিষয়ে আলোচনা করবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হোন। বাচ্চাদের টিফিনসহ পানির পাত্র যেন নিরাপদ হয় এবং প্রাত্যাহিক জীবনে নিরাপদ খাদ্যের চর্চা নিশ্চিত করতে পারলেই স্মার্ট বাংলাদেশে স্মার্ট প্রজন্ম তৈরি হবে।
উক্ত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপক জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব মো: আশরাফুল আলম নিরাপদ খাদ্য বিষয়ে বিশদ আলোচনা করেন। অনুষ্ঠানে আলোচক হিসেবে তথ্যবহুল আলোচনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরার সহকারী পরিচালক মো: নাজমুল হাসান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: রাহুল দেব রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর স্যানিটারি ইন্সপেক্টর জনাব মো: আবুল কাশেম, জেলা ক্যাব সদস্য মোহাম্মদ সাকিবুর রহমান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park