সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কলাপাড়ায় দক্ষতা উন্নয়ন ওরিয়েন্টেশন জেন্ডার সেন্সিটাইজেশন কর্মশালা পালিত।

  • আপডেট সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬০ বার পঠিত

মোঃ মনিরুজ্জামান তালুকদার
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় স্কিলস্ ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগাম (এসইআইপি) প্রকল্পের উপজেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন ওরিয়েন্টেশন ও জেন্ডার সেন্সিটাইজেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।গত ১৬/০৯ ২০২৩ ইং রোজ শনিবার সকাল ১০টায় উপ‌জেলা প‌রিষ‌দের সভা ক‌ক্ষে কলাপাড়া ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেস ক্লাব সভাপতি মো: হুমায়ুন কবির, নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান মো: বাবুল মিয়া প্রমূখ।

কর্মশালায় এসইআইপি প্রকল্পের সোস্যাল মার্কেটিং কার্যক্রমের সার্বিক দিক নিয়ে মুল বিষয়বস্তু উপস্থাপন করেন সেইপ এর সোস্যাল মা‌র্কে‌টিং অ‌ফিসার মো: মাসউদ হাসান। উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি, নারী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি, উন্নয়ন কর্মী, সাংবাদিক এবং সমাজের অনগ্রসর শ্রেণীর প্রতিনিধিসহ মোট ৩২ জন অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এম রাকিবুল আহসান ব‌লেন, নারী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও কর্মহীন যুবকসহ অনগ্রসর জনগোষ্ঠীকে দক্ষ কর্মীতে রুপান্তরিত করতে পারলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অব্যাহত অগ্রগতির ধারা আরও ত্বরান্বিত করা সম্ভব হবে।

সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করছে। দেশের যুব সমাজকে প্রশিক্ষিত করতে পারলে তাদের অনেকে উদ্যোক্তা হিসেবে অন্যের জন্যও কর্মসংস্থানের সুযোগ করতে পারবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park