সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জলঢাকায় দৈনিক যুগের আলো পত্রিকার ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী জমকালো আয়োজনে পালিত।

  • আপডেট সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

মোঃ আল আমিন ইসলাম
নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারী জলঢাকায় জমকালো আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে রংপুর বিভাগ থেকে প্রকাশিত উত্তরাঞ্চলের সর্বাধিক প্রচারিত প্রথম শ্রেণির বাংলা পত্রিকা দৈনিক যুগের আলো’র প্রতিষ্ঠা বার্ষিকী। দৈনিক যুগের আলো পত্রিকার জলঢাকা উপজেলা প্রতিনিধি মাইদুল হাসানের সার্বিক আয়োজনে গতকাল ১৭ই সেপ্টেম্বর রবিবার বিকালে প্রেসক্লাব কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক সংসদ সদস্য ও প্রেসক্লাব সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা এমপি। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক সাংবাদিক আবেদ আলী, সিনিয়র সাংবাদিক বিদ্রোহী নিউজ সম্পাদক মাহাদী হাসান মানিক, বীর মুক্তিযোদ্ধা জসিয়ার রহমান জসি, সাংবাদিক সফিকুল ইসলাম সফি, হাসানুজ্জামান সিদ্দিকী, শরিফুল ইসলাম প্রিন্স, আসাদুজ্জামান স্ট্যালিন, মর্তূজা ইসলাম, হাসানুর কাবীর মেহেদী, ছানোয়ার হোসেন বাদশা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাবু মৃতুঞ্জয় রায়, জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক রিয়াদুল ইসলাম রিয়াদ, সাংগঠনিক সম্পাদক আল ইকরাম বিপ্লব চিশতী প্রমুখ। প্রধান অতিথি’র বক্তব্যে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা এমপি বলেন, রংপুর বিভাগের সর্বাধিক পাঠক নন্দিত প্রথম শ্রেণির বাংলা পত্রিকা দৈনিক যুগের আলো হাঁটি হাঁটি পাঁ পাঁ করে শুদীর্ঘ ৩১ বছর পেড়িয়ে ৩২ বছরের পদার্পন করায় পত্রিকাটির সম্মানিত প্রকাশক ও সম্পাদক মহোদয় সহ পত্রিকাটির সঙ্গে সম্পৃক্ত সকল কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ও পাঠক শুভানুধ্যায়ীদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সেই সঙ্গে প্রত্যাশা রাখি আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে দেশ, জাতি তথা সমাজ পরিবর্তনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মোক্ষম ভুমিকা রাখবে যুগে যুগে দৈনিক যুগের আলো এই কামনা করি। আমি পত্রিকাটির উত্তরোত্তর সফলতা ও মঙ্গল কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park