সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

টানা তৃতীয় বারের মত খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এসপি সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান শ্রেষ্ঠ ওসি সদর থানার মোঃ মুহিদুল ইসলাম

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২১ বার পঠিত

মোঃ আহাজ উদ্দীন, সাতক্ষীরা:

টানা তৃতীয় বারের মত খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এসপি হলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম, ১৯ সেপ্টেম্বর সকালে খুলনা রেঞ্জ অফিসের সভাকক্ষে রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম-বার, পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আগষ্ট মাসের ক্রাইম কনফারেন্সে সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম কে রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

এর আগে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম জুন ও জুলাই মাসেও খুলনা রেঞ্জের শ্রেষ্ঠের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে পুরুস্কার পেয়েছিলেন। আগষ্ট মাসেও পুরুস্কার পেয়ে তিনি খুলনা রেঞ্জে টানা তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন।

সভায় আগষ্ট মাসে অপরাধ দমন ও সঠিক সময়ের ভিতরে সুচারু তদন্ত কাজ সম্পন্ন করে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল হিসাবে পুরুস্কার পেয়েছেন সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান।
রেকর্ড পরিমান মাদক উদ্ধার ও ৫৭ জন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার করে সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: মহিদুল ইসলাম খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসাবে পুরুস্কার পেয়েছেন। সভায় রেঞ্জ ডিআইজি সাতক্ষীরা থানার ওসি মহিদুল ইসলামের হাতে শ্রেষ্ঠ ওসির পুরুস্কার তুলে দেন।

এছাড়া খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসাবে পুরুস্কার পেয়েছেন সাতক্ষীরা থানার এসআই হাফিজ। এসআই হাফিজুর রহমান আগষ্ট মাসে সাতক্ষীরা থানা এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি ৫০০ গ্রাম ভারতীয় রুপা উদ্ধার করেছে, ৫৫ বোতল ফেন্সিডিল, ১১০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক করেছেন। ১৫ বোতল বিদেশী মদ উদ্ধার, জিআর মামলার ৬ জন আসামী, সিআর মামলার ৪ জন আসামী ও ১৩ জন সাজা প্রাপ্ত আসামীকে আটক করেছেন তিনি। এছাড়াও এসআই হাফিজ ২ জন ভিক্টিম উদ্ধার করেছেন ও ১৫ টি রিকল নিষ্পত্তি করে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হয়েছেন।

এছাড়া শ্রেষ্ঠ এএসআই হিসাবে সাতক্ষীরা থানার এএসআই শাহানুর রহমান খুলনাা রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই হিসাবে পুরুস্কার পেয়েছেন। এএসআই শাহানুর ছুটিতে থাকায় তার পক্ষে সাতক্ষীরা থানার ওসি মহিদুল ইসলাম রেঞ্জ ডিআইজির নিটক থেকে পুরুস্কার গ্রহণ করেন।

অপরাধ পর্যালোচনা সভায় খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (অপারেশন) হাসানুজ্জামান, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড ম্যানেজমেন্ট) জয়দেব চৌধুরী, খুলনা রেঞ্জ অফিসের পুলিশ সুপারগণ, খুলনা রেঞ্জের দশ টি জেলার পুলিশ সুপার গণ সহ রেঞ্জ অফিসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park