সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

লালমনিরহাটে বাদামের বস্তার ভেতরে থাকা ১১৪৫, বোতল ফেন্সিডিলসহ র‍্যাবের হাতে আটক ট্রাক ও গ্রেফতার ১(এক)।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৮ বার পঠিত

মোঃ আল আমিন ইসলাম:

বাদাম বোঝাই ট্রাকে বস্তার ভেতর লুকিয়ে সুকৌশলে ফেন্সিডিল বহন করে পাচারের সময় ফেন্সিডিলের বিশাল চালান ট্রাকসহ আটক এবং ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

বুধবার ২০ সেপ্টেম্বর বিকেলে র‍্যাব-১৩ ব্যাটালিয়ন সদর ক্যাম্প গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক চোরাকারবারি বাদামের বস্তার ভেতর ফেন্সিডিল ভরে সুকৌশলে বাদাম বোঝাই ট্রাকে পরিবহন করে নিয়ে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৩ ব্যাটালিয়ন সদর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল লালমনিরহাট জেলার আদিতমারী থানার অন্তর্ভুক্ত সাপটি বাড়ী বিসিক শিল্পনগরী এলাকার বুড়িমারী টু লালমনিরহাটগামী মহাসড়কে চেকপোষ্ট স্থাপন করে তল্লাশি অভিযান চালায়। এ সময় একটি বাদাম বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে বাদামের বস্তার ভেতরে থাকা ১১৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ সহ ১জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব। র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত মাদক চোরাকারবারি লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার অন্তর্ভুক্ত দক্ষিণ ঘনশ্যাম গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে সজল হোসেন (২০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে বলে স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট জেলার আদিতমারী থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park