বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

নীলফামারী জলঢাকায় ৪০০ বোতল ফেনসিডিল সহ গাড়ি জব্দ ও ২ জন গ্রেফতার।

  • আপডেট সময় : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৪ বার পঠিত

মোঃ এমদাদুল(হক)
জলঢাকা উপজেলা প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় ৪০০ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছেন জলঢাকা থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জলঢাকা থানার অফিসার ইনচার্জ মুক্তারুল আলমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম দিনভর অভিযান চালিয়ে উপজেলার ৩ নং বালাগ্রাম ইউনিয়নের পূর্ব বালাগ্রাম চন্ডী বাবুর পাকুরতলা সর্বজনীন দুর্গা ও হরি মন্দির সংলগ্ন হাতীবান্ধা হইতে জলঢাকাগামী পাকা রাস্তার উপর একটি হলুদ পিকআপ কে সিগন্যাল দিলে ওভারটেক করে যাওয়ার সময় অফিসার ফোর্সের সহায়তায় ২ জনকে আটক করা হয়।
পরে তাদের দেওয়া তথ্য মতে বিশেষ কৌশল সাদা প্লাস্টিকের বস্তায় মুখ বাধা অবস্থায় ট্রাকের বডি হতে ৪০০ বোতল, ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করেন জলঢাকা থানা পুলিশ।
এ সময় ফেন্সিডিল পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। আটককৃতরা হলেন,পার্শ্ববর্তী ডিমলা উপজেলার, ছোটখাতা এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে মোঃ সামিনুর ইসলাম, ও একই উপজেলার গয়াবাড়ী শিলতলা ডাঙ্গাপাড়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মাহবুবার রহমান। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন জলঢাকা থানা পুলিশ। মামলা নং ২৮,তারিখ-২২/০৯/২৩ইং।
এভাবেই মাদকের অভিযান চালিয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ নিজেকে প্রমাণ করলেন তিনি একজন চৌকস পুলিশ অফিসার জনাব মোঃ মুক্তারুল আলম।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park