বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

বরগুনায় বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে মাঠে নেমেছে স্বেচ্ছাসেবকলীগ।

  • আপডেট সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

বরগুনা জেলায় বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। আক্রান্ত হয়ে বেশ কয়েকজন মারাও গিয়েছে এবং আতঙ্কে আছে সাধারণ মানুষ। কিন্তু ডেঙ্গু আতঙ্কের কোন বিষয় নয়, সচেতনতা ও প্রতিরোধে এর প্রতিকার সম্ভব। তাই ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতায় নানা কর্মসূচি হাতে নিয়ে মাঠে নেমেছে বরগুনা জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ।

শনিবার দুপুরে বরগুনা পৌর শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাস থেকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধির জন্য সপ্তাহব্যাপী ক্যাম্পেইন, ফগিং ও মশক নিরোধ কীটনাশাক প্রয়োগ কার্যক্রমের সূচনা করেছে সংগঠনটি।

এডিস মশার বিস্তার রোধে ফগিং মেশিনে কীটনাশক প্রয়োগ ছাড়াও এসময় জনসচেতনতা বৃদ্ধিতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরন করা হয়।

এ সময় বরগুনা পৌরসভার কাউন্সিলর মীর আরাফাত জামান তুষারসহ সংগঠনের জেলা সভাপতি হোসাইন মুরাদ, সাধারণ সম্পাদক সাইমুল ইসলাম রাব্বি, সদর উপজেলা ও পৌর শাখার সভাপতি সাগর কর্মকার ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ সহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বরগুনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বি বলেন, বরগুনায় ইতিমধ্যে প্রায় পঁচিশ শত লোক ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। পাঁচজন মৃত্যু বরণও করেছেন। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ একটি রাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে সপ্তাহব্যাপী কর্মসূচী নিয়েছি।

বরগুনা জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মুরাদ হোসাইন বলেন, বরগুনায় ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় বরগুনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এই কার্যক্রম গ্রহন করেছে। আমরা পর্যায়ক্রমে বরগুনার শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান ও কীটনাশক প্রয়োগ করবো।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park