বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

প্রেমে ব্যর্থ হয়ে মানসিক রোগী।

  • আপডেট সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

স্বাভাবিক অবস্থায় ভালোবাসতেন এক মেয়েকে। সেই মেয়ের প্রেমের সম্পর্ক বেশিদিন পর্যন্ত গড়ায়নি। হঠাৎ সম্পর্কে ভেঙে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন ইমরান। তাকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করলেও মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তিনি। গত সাত বছর ধরে ছন্নছাড়া হয়ে আছে তার জীবন।

বলছিলাম বরগুনা জেলার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছোট আম খোলা গ্রামের আলী হোসেনের ছেলে ইমরান হোসেনের (২৪) কথা।

এলাকাবাসী জানান, ইমরান লেখাপড়ায় ছিলেন খুবই মেধাবী এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টও ভালো। ইমরান স্বাভাবিক অবস্থায় ভালোবেসে ছিলেন এক মেয়েকে। সেই সম্পর্ক কিছুদিন পরেই রূপ নেয় বিচ্ছেদে। একপর্যায়ে প্রেমে ব্যর্থ হয়ে মানসিকভাবে ভেঙে পড়েন ইমরান। নানা মানসিক চাপের পাশাপাশি শারীরিক নির্যাতনও চলে তার উপর।

২০১৬ সালে এইচএসসি পরীক্ষার পরেই হঠাৎ অস্বাভাবিক হয়ে ওঠে ইমরান। এরপর বিভিন্ন জায়গায় অজ্ঞান হয়ে থাকতেন। সেখান থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করালেও পুরোপুরিভাবে হারিয়ে ফেলেন মানসিক ভারসাম্য। তারপর থেকেই ছন্নছাড়া হয়ে ঘুরছেন ইমরান।

সরজমিনে ইমরানের বাড়িতে গিয়ে দেখা যায়, ছোট্ট একটি ঘরে বসবাস করেন ইমরান। তবে বাড়িতে থাকেন না সবসময় রাস্তায় দাঁড়িয়ে থাকেন। মাঝে মাঝে ইসলামিক কথাবার্তা বলেন। খুবই অবহেলায় জীবন পার করছেন ইমরান। ইমরানের পরিবারে মা-বাবা আর তিন বোন মোট ৫ জনের সংসার। একটিমাত্র ছেলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় পরিবারের ওপর নেম এসেছে অন্ধকার।

ইমরানের মা বিউটি বেগম বলেন, ‘আমরা চট্টগ্রামে ছিলাম ছেলে বাড়িতে থেকে লেখাপড়া করতো হঠাৎ শুনি ছেলে পাগল হয়ে গেছে। তাকে নিয়ে ডাক্তার কবিরাজ দেখালেও অবস্থা আরো অবনতির দিকে যায়। এখন সে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এইচএসসি পরীক্ষার পরই এই সমস্যা শুরু হয়। আমার ছেলে খুবই মেধাবী ছিল। তাকে উন্নত চিকিৎসা করালে সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে। কিন্তু আমাদের নুন আনতে পান্তা ফুরিয়ে যায় তাই তার ভালো চিকিৎসা করাতে পারিনি।’

তিনি বলেন, ‘একটিমাত্র ছেলের চিকিৎসার জন্য জমানো পুঁজি শেষ করেছি। এখন তাকে চিকিৎসা করাবার মত আমাদের আর কিছুই নেই। বিভিন্ন হাসপাতালে তাকে চিকিৎসা করানোর জন্য লাখ লাখ টাকা লেগেছিল। কিছুটা ভালো হয়েছিল, পরে আবার আগের মতই অস্বাভাবিক চলাফেরা করে। চিকিৎসা বন্ধ রয়েছে টাকার অভাবে। সব সময় বাড়ির সামনেই ঘোরাঘুরি করে। মাঝে মাঝে আবার হারিয়ে যায় তাকে খুঁজে আনতে হয়।’

ইমরানের চাচা মো. শহিদ বলেন, ‘ইমরান খুবই শান্ত প্রকৃতির ছেলে ছিল। নিয়মিত লেখাপড়া করতো। হঠাৎ করে সে অস্বাভাবিক আচরণ করে, পরে জানতে পারি প্রেমে ব্যর্থ হয়ে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। চিকিৎসা করালে সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। ইমরানের ভালো চিকিৎসা করানোর জন্য সকলের সহযোগিতা চাই।’

লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম জানান, ‘এই বিদ্যালয়ে ইমরান লেখাপড়া করতো। সে লেখাপড়ায় খুব মেধাবী ছিল। হঠাৎ করেই সে মানসিক ভারসাম্য হারিয়ে প্রায় পাগল। তাকে উন্নত চিকিৎসা করালে সে হয়তো আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।’

ইমরানের এমন করুন গল্প শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সিফাত আনোয়ার তুমপা ইমরানের পরিবারকে উন্নত চিকিৎসার আশ্বাস দিয়ে বলেন, ‘উপজেলা সমাজসেবা কার্যালয়ে আবেদন করলে তার প্রেক্ষিতে ইমরানকে মানসিক হাসপাতালে পাঠানো হবে। সেখানে তার উন্নত চিকিৎসা হবে।’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park