
মোঃ আল আমিন ইসলাম,
সার্ক জার্নালিস্ট ফোরাম (SJF) এর রংপুর বিভাগীয় কমিটির শাহ আহসান হাবিব বাবু কে আহ্বায়ক ও সুভাষ বিশ্বাস কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন সার্ক জার্নালিস্ট ফোরাম আন্তর্জাতিক এর সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
কমিটির রংপুর বিভাগের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে কমিটি গঠন করবে।
সার্কভুক্ত দেশ সমূহের সাংবাদিকদের অধিকার আদায় ও সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সার্কভুক্ত রাষ্ট্রগুলোর সাথে তথ্যগত সহায়তার পাশাপাশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে এই কমিটি কাজ করবে।
উক্ত সংস্থার প্রেসিডেন্ট (রাজু লামা) নবনির্বাচিত কনভেনার, কো- কনভেনার কে অভিনন্দন জানান।
গতকাল (২৪ সেপ্টেম্বর রবিবার) সন্ধ্যায়, রংপুর বিভাগীয় কমিটি – নেপালের রাজধানি কাঠমুন্ডু থেকে অনুমোদন ঘোষনা করা হয়। বিভাগীয় কমিটি ঘোষণায়
রংপুর, দিনাজপুর,ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলায় কর্মরত সকল সাংবাদিকরা মনে প্রানে উচ্ছ্বাস প্রকাশ করে একাত্মতা ঘোষণা করে।