
বিশেষ প্রতিনিধি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (উত্তর) এর একটি টিম গতকাল সকাল প্রায় ০৮ঃ৩০ ঘটিকায় চট্টগ্রাম শহরের কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু টোল প্লাজার উত্তর পার্শ্বে এলাকায়,
শ্যামলী পরিবহনে কক্সবাজার থেকে চট্টগ্রাম পাচারকালে আসামী মোঃ তারেক (১৭) ও মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক মোঃ সাদেক (২৫) কে ৫,১০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে।
তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
আসামী- (০১) মোঃ তারেক (১৭)(গ্রেফতার), পিতাঃ মৃত দিলদার মিয়া ওরফে দেলোয়ার, মাতাঃ খালেদা বেগম, সাংঃ হাবিবছড়া (হোসেনের বাড়ি), ওয়ার্ড নং-০১, টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ, থানাঃ টেকনাফ, জেলাঃ কক্সবাজার।
আসামী- (০২) মোঃ সাদেক (২৫)(গ্রেফতার), পিতাঃ মৃত আব্দুল হামিদ, মাতাঃ গুলবাহার, স্ত্রীঃ হামিদু, সাংঃ বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প, ক্যাম্প নং ১০, ব্লক নং ৩৪, এফসিএন নং ৩০৩৫১৩, হেড মাঝিঃ আনোয়ার, সাইড মাঝিঃ রফিক, থানাঃ উখিয়া, জেলাঃ কক্সবাজার।
চট্টগ্রাম মহানগরীর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর হাত ধরে মাদকের নির্মূল করার চেষ্টা করছেন চট্টগ্রাম মহানগর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।