বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

নিজের দায়িত্ব নিজেকেই পালন করতে হবে- মোঃ হেলাল মাহমুদ শরীফ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯২ বার পঠিত

মোঃ আহাজ উদ্দীন,সাতক্ষীরা:

খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ বলেছেন, নিজের দায়িত্ব নিজেকেই পালন করতে হবে তাহলেই মানুষ শান্তিতে থাকবে। আইন শৃংখলা পরিবেশ থাকবে নিরবিছিন্ন। কারন সরকার স্ব স্ব অবস্থানে আমরাই সবাই সরকার। শরীরের ভিতর ও বাইরে কোন অংশ যদি সমস্যা দেখা দেয়, তাহলে সমস্ত শরীর সমস্যায় পড়বে উল্লেখ করে তিনি বলেন, সরকারের কোন অর্গানে যদি সমস্যা দেখা দেয়, তাহলে সরকারও সমস্যার সম্মুখীন হয়। সমাজ উন্নয়ন সমন্বয়ের কোন বিকল্প নেই। তাহলে শুধু আমরা নই, আগামী প্রজন্মকেও আমরা সুন্দর পরিবেশ রেখে যেতে পারবো।

২৭ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসনের আয়োজনে ও খুলনা বিভাগীয় কমিশনারের সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির।

এ সময় অংশিজনদের মধ্যে বক্তব্যে রাখেন, সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদ মেহেদী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীসহ জেলার পদস্থ কর্মকর্তা ও স্টক হোল্ডারগন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park