সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পরকীয়া প্রেমিকের সঙ্গে পলায়ন নারীর কারাদন্ডসহ আর্থিক জররিমানা।

  • আপডেট সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯১১ বার পঠিত

ঝিনাইদহ প্রতিনিধি:

স্বামী সন্তান ফেলে চাচাতো ভাইয়ের হাত ধরে পালিয়ে যাওয়ার অপরাধে সুমি খাতুন নামে এক নারীর এক বছর কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ঝিনাইদহের বিচারিক আদালত।

গত মঙ্গলবার ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল আদালতের বিচারক রুমানা আফরোজ এই চাঞ্চল্যকর ঐতিহাসিক রায় দেন।

বাদী পক্ষের আইনজীবী এ্যাড শহিদুল ইসলাম জানান, ৯ বছর আগে জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিন কাস্টসাগরা গ্রামের সুমি খাতুনের সঙ্গে একই উপজেলার পারখিদ্দা গ্রামের আব্দুর রাজ্জাকের বিয়ে হয়। সংসার করা অবস্থায় সুমি খাতুন চাচাতো ভাই সজিবের সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলে এবং ২০২১ সালের ২৭ সেপ্টম্বর তার হাত ধরে পালিয়ে যায়। ওই বছরের ২১ ডিসেম্বর সুমি ও তার পরকীয়া প্রেমিক সজিবের বিরুদ্ধে ৪৯৪ ধারায় মামলা করেন আব্দুর রাজ্জাক। বিজ্ঞ আদালত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে মঙ্গলবার সুমি খাতুনকে এক বছর কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ডের আদেশ দেন। সুমির প্রেমিক সজিবকে আদালক বেকসুর খালাস দেন,যাহা মেনে নিতে কষ্ট হয় স্বামীর পরিবারের।

এদিকে উক্ত বিষয়টি নিয়ে বিচারে অসন্তোষ প্রকাশ করেছেন বাদী পক্ষ। তাছাড়া এ খবর এলাকায় প্রচার হলে সাধারণ মানুষের মুখে হাসি ফুটে ওঠে, অনেকের মুখে মুখে শোনা যায় ঠিক বিচার হয়েছে,এমনটি হলে আর কেউ ঘর ভেঙে স্বামী, সন্তান, ছেড়ে অন্য কারোর সাথে আর চলে যাবে না।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park