
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকারা ইউনিয়নের প্রায় ৫শত বছরের পুরাতন ঐতিহ্যবাহী চাঁন্দগড়া মসজিদের দান বাক্সের তালা ভেঙে কমপক্ষে দুইলাখ টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে । গত বৃহস্পতিবার রাতে ঐ মসজিদে ঢুকে টাকা চুরির ঘটনা ঘটে।। সোমবার বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমে জানাজানি হয়। চুরির ঘটনায় ৫ দিন পার হলে ও মসজিদ কমিটি এখনও থানায় কোন অভিযোগ দায়ের করেনি।
সরেজমিনে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার রাতে এশার পড়ে মুয়াজ্জিন মসজিদের তালা লাগিয়ে বাড়ী চলে যায়। শুক্রবার ফজরের নামাজ পড়তে এসে দেখেন দান বাক্সের তিনটি তালা ভাঙা। বিষয়টি মসজিদ কমিটিকে অবহিত করেন।
অজ্ঞাত চোরের দল মসজিদের দক্ষিণ পাশে আতাফল গাছ দিয়ে ছাদে ওঠে সিড়ি বেয়ে রুমের টিন কেটে ভিতরে প্রবেশ করে। পরে দান বাক্সের তিনটি তালা ভেঙে দান বাক্সে থাকা টাকা চুরি করে নিয়ে যায়। মসজিদটিতে সিসি ক্যামরা থাকলেও চোরের দলকে এখনো সনাক্ত করতে পারেনি।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ইদ্রিস মজুমদার বলেন, প্রতিমাসে একবার দান বাক্স খোলা হয়। দান বাক্সে প্রতি মাসে ১ লাখ কখনো ১ লাখ ২০ হাজার, টাকা পাওয়া যায়। গত দুই মাস দান বাক্স খোলা হয়নি। মসজিদটির গম্বুজে ফার্সী ভাষায় লেখা আছে ৪৮৫ বছর পূর্বে মসজিদটি নির্মিত হয়।
এই বিষয়ে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী বলেন, আমরা কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।