সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন।

  • আপডেট সময় : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ২৪৪ বার পঠিত

নিজেস্ব প্রতিবেদক:

শরীয়তপুর জাজিরায় আব্দুর রব খা ও হেলেনা বেগম সহ তাদের অনুসারীরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য জোরপূর্বক জমি দখল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মোঃ দুলাল ঢালী ও তার পরিবারের সদস্যরা।

শনিবার (৭-অক্টোবর) বিকেলে জাজিরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, উপজেলার মূলনা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ১৯-নং মৌজার বিভিন্ন দাগে ভুক্তভোগী দুলাল ঢালীর পরিবারের ২ একর ৫৬ শতাংশ জমি রয়েছে। সেই জমিতে তারা নিজ দখলে থাকিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন ফসল আবাদ করে আসছে। সম্প্রতি তারা জানতে পারেন ওই দাগের জমি গুলো ভুল বসত বিআরএস রেকর্ডে আয়েশা খাতুন ও আসিয়া খাতুন গংদের নামের রেকর্ড হয়েছে।

বিষয়টি সমাধানের জন্য দুলাল ঢালী, চিকন্দি জজ কোর্ট ও ভেদেরগঞ্জ সহকারী জজ কোর্টে ২২০/২৩ ও ৩৫২/২৩ নং মামলা দায়ের করেন। এছাড়াও বাড়ির জমিতে কোন স্থাপনা বা ঘর নির্মাণে আদালতের নিষেধাজ্ঞা জারি করান।

কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়িতে তড়িঘড়ি করে একটি দোচালা ঘর নির্মাণের অভিযোগ করেন ভুক্তভোগী দুলাল ঢালী। বর্তমানে আব্দুল রব খা ও কথিত ক্রয় কৃত মালিক হেলেনা বেগম জোরপূর্বক ওই জমির দখল নেয়ার চেষ্টা করছে। ভুক্তভোগী পরিবার আরও জানায়, বিগত কিছুদিন আগে হেলেনা ও আব্দুর রব খার সহযোগীরা জাজিরা থানায় একটি মিথ্যা মামলা দিয়ে দুলাল ঢালীকে জেল হাজতে পাঠিয়েছে। শুধু তাই নয়, বর্তমানে তাদের জমিতে যেতে দিচ্ছেন না রব খা ও হেলেনা বেগম সহ তাদের অনুসারীরা।

তাই রব খা ও হেলেনা বেগমের মিথ্যা মামলা ও জমি দখলের হাত থেকে বাঁচতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন এবং এর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেন ভুক্তভোগী দুলাল ঢালী ও তার দুই বোন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park