বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়ন অবৈধভাবে বালু এবং মাটি উত্তোলনে ধ্বংসের মুখে আবাদি জমি।

  • আপডেট সময় : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ২২৭ বার পঠিত

মোঃ আল আমিন ইসলাম
নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের,
ধ্বংসের মুখে নেকবক্ত বাজারের মনসার এর ঘাট এলাকা, কিছুদিন গত হল প্রতিনিয়ত চলছে বালুচুরির ঘটনা। এই বালুগুলো পানি উন্নয়ন বোর্ড থেকে তুলে রাখেন পরবর্তী বাঁধের কাজে সংস্কারের জন্য, কিন্তু দিনরাত বালুগুলো চুরি করে নিয়ে যায় বালুচর চক্র। এ যেন দেখার কেউ নেই, তারা তাদের মন মত যাচ্ছে এবং বালুগুলো নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে দেয়, ওই এলাকার মানুষদের জিজ্ঞেস করা হলে তারা বলে। তাদের এই ট্রাক্টর গাড়ি শব্দের কারনে ঠিকমতো লেখাপড়া করতে পারতেছে না আমাদের বাচ্চারা, এবং ঘুমাতে পারছি না আমরা। তাদেরকে কোন বাধা প্রদান করতে গেলে তারা নানান ভয়ভীতি প্রদর্শন করেন আমাদের। এবং গেলো এক বছরে ট্রাক্টর গাড়ির নিচে পড়ে দুজন মানুষের মৃত্যু হয় একটি শিশু বাচ্চা, ৩০ থেকে ৩৫ বছরের লোক, এভাবেই চলতে থাকলে না জানি কখন কি দুর্ঘটনা ঘটে যেতে পারে, বলে জানান এলাকাবাসীরা। এবিষয়ে পানি উন্নয়নবোর্ডের লোকজনের সাথে কথা বলার চেষ্টা করলে তারা বলে ব্যবস্থা গ্রহণ করিতেছি। কিন্তু এ বিষয়ের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান যে তাদেরকে নিষেধ করার পরেও, বালুগুলো চুরি হয়ে যাচ্ছে। শুধু তারা বালু চুরি করে থেমে নেই এখন শুরু করেছে, বুড়ি তিস্তা সংলগ্ন তে ফসলি জমি সেখান থেকে এখন মাটি উত্তোলন শুরু করেছেন। এলাকাবাসীরা বলেন এবারে বন্যা নেই, তাই আমরা পানিতে ডুবে যায়নি, কিন্তু যেভাবে মাটিগুলো কেটে নিয়ে যাচ্ছে। ট্রাক্টর গাড়ির মালিক মোঃ লিফোন ইসলাম, (৩৫) পিতা আনসারুল হক, ২ নাম্বার মোঃ এনামুল ঘাটিয়াল (৭০) এবং অজ্ঞাত অনেক ট্রাক্টর গাড়ির মালিক আছে তাদের নাম, সহকারে আবারো আসতেছে রিপোর্টে। এই বালু এবং মাটিগুলো নিয়ে যাচ্ছেন, তার ফলে দেখা যাচ্ছে সামনের বারে বন্যা আসলে প্রায় ৫০ থেকে, ৬০ টি পরিবার ডুবে যাবে, বলে জানান এলাকাবাসীরা। কিন্তু কোন কর্মেই বন্ধ হচ্ছেনা বালু মাটি চোরের সিন্ডিকেট দের এই ব্যবসা। না জানি কত বড় সিন্ডিকেটের এখানে হাত রয়েছে, তবে আশাবাদী এটার সঠিক তদন্ত করে আমাদের উপজেলা প্রশাসন এর ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা এ আশাই করি জনস্বার্থে এলাকাবাসীরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park