বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

৩ দফা দাবিতে বরগুনা সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের কর্মবিরতি।

  • আপডেট সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৩০৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন বরগুনা সরকারি কলেজের কর্মরত বেসরকারি কর্মচারীরা।

১১ অক্টোবর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বরগুনা সরকারি কলেজের মূল ফটকে ঘন্টাব্যাপী এ কর্মবিরতি পালিত হয়।

সরকারি কলেজে বেসরকারি কর্মচারী ইউনিয়নের কলেজ শাখার সভাপতি নাজমুল হক মিরাজের সভাপতিত্বে কর্মবিরতিতে সংগঠনের সদস্যরা বক্তব্য রাখেন।

নাজমুল হক মিরাজ বলেন, আমরা একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেও পরিচয় দিতে পারছি না। কেউ বলে খণ্ডকালীন, আবার কেউ বলে মাস্টাররোল। শিক্ষকদের মানুষ গড়ার কারিগর বলা হলেও এতে আমাদেরও অবদান রয়েছে। কিন্তু দিন শেষে সমাজে আমাদের যথাযোগ্য মর্যাদা নেই। সারা বাংলাদেশে ৩২৭ টি সরকারি কলেজে প্রায় ৬ হাজার কর্মচারী রয়েছে। ৫ থেকে ২৫ বছর যাবত কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের চাকুরী রাজস্বখাতে স্থানান্তরের জন্য ২০১৩ সাল থেকে এমন দাবী জানিয়ে আসলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

কর্মবিরতিতে বেসরকারি কর্মচারীদের সরকারি কলেজে চাকরি রাজস্ব খাতে স্থানান্তর ও এর পূর্ববর্তী পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান এবং অস্থায়ীভাবে কর্মরতদের ব্যতিরেকে নতুন নিয়োগ বন্ধের দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park