সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কেরানীগঞ্জে বৌভাতের শেরওয়ানি কিনতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বরের মৃত্যু।

  • আপডেট সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৫৪৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বাঘাশুর এলাকায় মাহেন্দ্র ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে অংশুমান (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার
(১৪-ই অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে বিকেল সোয়া ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া বলেন, নিহতের মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
নিজের বৌভাতের অনুষ্ঠানের জন্য শেরওয়ানি কিনতে বাড়ি থেকে বের হয়েছিলেন অংসু। তিনি কেরানীগঞ্জ রুহিতপুরে নাসিম হোসেন অপুর ছেলে। অংসু একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন বলে জানিয়েছেন তার এক বন্ধু।

নিহতের বন্ধু আসিফ হোসেন শুভ জানান, শুক্রবার অংসুর বিয়ে হয়। আজ (শনিবার) ছিল তার বৌভাত অনুষ্ঠান। নিজের শেরওয়ানি কেনার জন্য বাসা থেকে বাইক নিয়ে যাওয়ার পথে দক্ষিণ কেরানীগঞ্জের বাঘাসুর এলাকায় মাহেন্দ্র ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে সে গুরুতর আহত হয়।

খবর পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে। নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park