
নিজস্ব প্রতিবেদকঃ
১৬ অক্টোবর সোমবার রাত ১০টায় মহাসড়কে র্যাবের চেকপোস্টে ভূট্টা বোঝাই ট্রাকে তল্লাশি অভিযান চালায়। এবং ১০১ কেজি গাঁজা উদ্ধারসহ ১ জন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার সহ মাদক বহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করেছে।
র্যাব-১৩ রংপুর ক্যাম্প গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারি রংপুর-বগুড়া মহাসড়ক দিয়ে ভূট্টা বোঝাই ট্রাকে কৌশলে গাঁজা বহন করে নিয়ে যাচ্ছে।এমন তথ্যের ভিত্তিতে (১৬ অক্টোবর) সোমবার রাতে সিপিএসসি র্যাব-১৩’র একটি চৌকস আভিযানিক দল রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন পায়রাবন্দ এলাকায় রংপুর হাইওয়ে রেস্তোরার সামনে রংপুর টু বগুড়াগামী মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে।এ সময় একটি ভূট্টা বোঝাই ট্রাক তল্লাশি করে পলিথীনে মোড়ানো কস্টেপ দিয়ে প্যাচানো ২৬ প্যাকেটে রক্ষিত ১০১ কেজি গাঁজা উদ্ধারসহ ১জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করেছে র্যাব।গ্রেফতারকৃত মাদক কারবারি কুড়িগ্রাম জেলার সদর থানাধীন চৌকিদার পাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে মোঃ ফরহাদ ইসলাম (২৬)। উল্লেখ্য যে, উক্ত মাদক কারবারি পূর্বেও এ ধরনের মাদক চোরা চালানের সাথে সম্পৃক্ত ছিল। উক্ত মাদক চোরাচালানের মূল উদ্ঘাটনে র্যাবের ছায়া তদন্ত চলমান রয়েছে।র্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করেছে যে, দীর্ঘদিন যাবৎ বগুড়াসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে অবৈধ মাদক সরবরাহ করে আসছে। ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।