সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বরগুনায় মুক্তিপন না পেয়ে হত্যা।

  • আপডেট সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১৫৫ বার পঠিত

সানাউল্লাহ রেজা শাদ, বরগুনা:

বরগুনার পাথরঘাটায় অপহরণের পর দাবীকৃত ৩ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে হাসিবুল (১৪) নামের ৮ম শ্রেণীর মাদ্রাসার শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে।

রবিবার রাতে বরগুনার ডিবি ও পাথরঘাটা থানা পুলিশ হত্যাকারীর স্বীকারোক্তি মতে পাথরঘাটার কাকচিড়া ইউনিয়নের দক্ষিণ বাইনচটকি গ্রামে বিষখালী নদীর বেড়িবাঁধের পাশে ড্রামে ভর্তি অর্ধগলিত মৃতদেহ উদ্বার করে।

ডিবি পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যার ঘটনার প্রধান আসামি পাথরঘাটা সদর ইউনিয়নের বাঁদুরতলা গ্রামের মহিবুল্লাহ’র ছেলে আব্দুল্লাহ আল নোমান(১৯) ওরফে তানভীর ওরফে শিশু ফকিরকে রবিবার রাতে চরদুয়ানী শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করে। পরে মৃতদেহ বহনকারী ইজিবাইক চালক রহিম কাজী(৪৫) কে গ্রেফতার করা হয়।

হত্যাকাণ্ডের সহযোগী সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আঃ রহিম মুন্সী(৪০), ইউনুস (৬৫), জসিম(৩০), তানজীল(২৩), তাহিরা(১৯) ও রহিমা (৪৫)কে আটক করা হয়েছে।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নোমান হত্যাকাণ্ডের সাথে একাই জড়িত দাবি করে। জিজ্ঞাসাবাদে জানায়, শুক্রবার হাসিবকে পাথরঘাটায় দোকান থেকে পূজা দেখার কথা বলে নিয়ে যায়। পৌর শহরের ইমান আলী সড়কের ভাড়া বাসায় নিয়ে কৌশলে ঘুমের ট্যাবলেট খাইয়ে অজ্ঞান করে। তারপর হাত-পা, চোখ বেঁধে নির্যাতন করে ভিডিও ধারণ করে হাসিবের বাবার মোবাইলে পাঠিয়ে ৩ লাখ টাকা মুক্তপণ দাবি করা হয়। মুক্তিপণ না পেয়ে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে হত্যা করা হয় হাসিবকে।

পাঘরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, শুক্রবার হাসিবুল নিখোঁজের পর তার বাবা থানায় সাধারণ ডায়েরি করেন (ডায়েরি নং-৯৯১)। আমরা তাৎক্ষণিক অনুসন্ধান শুরু করি। গোয়েন্দা পুলিশের(ডিবি) সাথে যৌথ অভিযান করে অল্প সময়ের মধ্যে প্রধান ২ আসামিকে গ্রেফতারে সক্ষম হয়েছি। তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য যাদেরকে আটক করা হয়েছে তাদের সম্পৃক্ততা না পেলে ছেড়ে দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park