সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করে পালালো সফিকুল।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ২৫৬ বার পঠিত

নিজেস্ব প্রতিবেদক:

প্রেমের সম্পর্ক গড়ে কৌশলে কিশোরীকে ফাঁকা বাড়িতে এনে ধর্ষণ করে প্রেমিক সফিকুল ইসলাম (২২)। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে নিয়ে অজ্ঞাত স্থানে নামিয়ে পালিয়ে যায় সফিকুল। ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের জাজিরা উপজেলার ছোট মূলনা গ্রামে। এ ঘটনায় মামলা হলে ধর্ষক সফিকুলকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া সফিকুল ছোট মূলনা গ্রামের মোঃ খবির খানের ছেলে। ভুক্তভোগী ওই কিশোরীর সাথে তার প্রেমের সম্পর্ক ছিলো। সম্পর্কের সূত্র ধরে কিশোরীকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে প্রেমিক সফিকুল। ঘটনার পর ওই কিশোরী প্রেমিক সফিকুলকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। বিয়ে না করলে ঘটনাটি বলে দেয়ার হুমকি দেয় কিশোরী।

ঘটনার পর প্রেমিকের বিয়ের আশ্বাস পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায় কিশোরী। তবে প্রেমিক সফিকুল তাকে বিয়ে না করে সারাদিন ঘুরিয়ে অজ্ঞাত স্থানে নামিয়ে পালিয়ে যায়। বিষয়টি মুঠোফোনে পরিবারের সদস্যদের জানালে তারা মেয়েটিকে উদ্ধার করে। পরে সফিকুল ও তার পরিবারের সাথে বিয়ের প্রস্তাব দেয় ভুক্তভোগী ওই কিশোরীর পরিবার। বিয়ে করতে রাজি না হওয়ায় থানার দ্বারস্থ হন ভুক্তভোগী কিশোরীর পরিবার।

এরপর গত রোববার (২২-অক্টোবর) গভীর রাতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত সফিকুলকে আটক করে পুলিশ। পরদিন সোমবার (২৩-অক্টোবর) মামলা রুজু করে আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এবিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান জানান, ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ পেয়ে আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছি। ভুক্তভোগী ওই কিশোরীকে মেডিকেল পরিক্ষার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park