বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৬৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১-শে অক্টোবর) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলা মঠের বাজার মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক মহাসড়কের এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘাতক কাভার্ট ভ্যান ও চালককে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন পিতা মহাদেব পাল(৬০) ও ছেলে মিঠুন পাল(২৮) মাদারীপুর সদর উপজেলা খোয়াজপুর ইউনিয়নের টেকেরহাট গ্রামের পালপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মাদারীপুর থেকে বাবা ও ছেলে মিশুক গাড়ি যোগে টেকেরহাটের উদ্দেশ্য রওনা হয়ে মঠের বাজার আসা মাত্র অপর দিক থেকে আসা আল্লাহর দান কার্গোর একটি কাভার্ট ভ্যানের চাপায় ঘটনাস্থলেই বাবা ছেলের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ বলেন, দুর্ঘটনাস্থল থেকে আমরা মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি ও ঘাতক কাভার্ট ভ্যান ও চালককে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park