বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

বরগুনা পৌর স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্টিত।

  • আপডেট সময় : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১১৮ বার পঠিত

বরগুনা প্রতিনিধি :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বরগুনা পৌর স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত।

শুক্রবার ( ৩ নভেম্বর) বিকাল ৪ টার দিকে বরগুনা জেলা আওয়ামী কার্যালয় বরগুনা পৌর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এই বর্ধিত সভা অনুষ্টিত হয়।

পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাগর কর্মকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সাইফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মুরাদ হোসাইন, প্রধান বক্তা হিসেবে বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাড. সাইমুল ইসলাম রাব্বি , বিশেষ অতিথি হিসেবে বরগুনা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ গোলাম কিবরিয়া সাবু , সাধারণ সম্পাদক গোলাম রাব্বি মিঠু।
এছাড়াও উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে সাগর কর্মকার বলেন – কোনো চক্রান্তের কাছে বাংলাদেশের জনগণ মাথা নত করেনি আর করবেও না। গণতান্ত্রিক ধারা যেন ব্যাহত করতে না পারে। আজকের বাংলাদেশ, বদলে যাওয়া বাংলাদেশ। এ দেশের মানুষকে কেউ দাবায়ে রাখতে পারবে না। দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে।

এসময় প্রধান বক্তার বক্তব্যে অ্যাড. সাইমুল ইসলাম রাব্বি বলেন – আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা কে আবারও ক্ষমতায় আনতে হবে । সেইজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে সকলের কাছে পৌঁছে দিতে হবে। নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামাত তাদের সন্ত্রাসী কার্যক্রম আবারও শুরু করেছে তাই সকলকে ঐক্যবদ্ধ ভাবে প্রত্যেকটি ইউনিটের প্রত্যেকটি কর্মীকে সতর্ক থাকতে হবে এবং বিএনপি জামাতের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

প্রধান অতিথি বক্তব্যে মোঃ মুরাদ হোসাইন বলেন – বাংলাদেশের উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে প্রয়োজন। দ্বাদ শ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামাত সমর্থকরা যে সন্ত্রাসী কার্যালয় শুরু করেছে তাদের বিরুদ্ধে কঠোরভাবে রুখে দাঁড়াতে হবে। আপনার লক্ষ্য করছেন যে গত কিছুদিন যাবত বরগুনায় এবং বিএনপি জামাত ঐক্য জোট তাদের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে । শান্তি প্রিয় বরগুনায় গাড়িতে আগুন দিয়ে তাদের সন্ত্রাসী কার্যালাপের জানান দিয়েছে। আমরা বরগুনা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাব জানিয়ে দিতে চাই ফের যদি বরগুনায় ওই বিএনপি জামাত ঐক্যজোট কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালানোর চেষ্টা করে তাহলে বিএনপি কার্যালয় আর কার্যালয় থাকবে না। বরগুনা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঐ কার্যালয় ধ্বংসস্তূপে পরিণত করবে

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park