
স্টাফ রিপোর্টার:
কেরানীগঞ্জে ‘কিন্ডারগার্টেন বৃত্তি’ পরীক্ষা সম্পন্ন।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কেরানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দুই দিনব্যাপী (৩ ও ৪ নভেম্বর) ৩১টি স্কুলের ৭শত ৩০ জনশিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার কালিন্দী গার্লস স্কুল এন্ড কলেজে বৃত্তি পরিক্ষার আয়োজন করা হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সারা দেশব্যাপী এই বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন প্রতিষ্ঠার শুরু থেকে বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের আরও আগ্রহী করে তুলতে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজন বলে মনে করছেন অভিভাবকবৃন্দ।
বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীরা উৎসাহ নিয়ে অংশগ্রহণ করে। অভিভাবকদের অভিমত এই ধরনের প্রতিযোগিতামূলক পরিক্ষা শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটবে।
প্রথম দিন গণিত এবং দ্বিতীয় দিন বাংলা ও ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন কেজি স্কুলের নার্সারি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।
কেরানীগঞ্জ উপজেলা আহবায়ক কমিটির পরিক্ষা নিয়ন্ত্রক হিসেবে কাজ করছেন,আজহারুর রহমান,পরিক্ষা নিয়ন্ত্রক হিসেবে আছেন,কেরানীগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি কাজী ফজলুল হক প্রিন্স,সাধারন সম্পাদক মোঃ কামরুল হাসান(কামাল),সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন মিয়া প্রমূখ।
দৈনিক আজকের সংগ্রাম প্রতিনিধির সাথে আলাপকালে বিভিন্ন স্কুলের শিক্ষকগন জানান বর্তমানে যে শিক্ষা পদ্ধতি আছে তাতে ছাত্রছাত্রীদের জ্ঞানের মূল্যায়ন করা সম্ভব কিন্তু নতুন কারিকুলামে তা সম্ভব নয়।
তারা আরো বলেন নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে হলে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যাবস্হা গ্রহন করতে হবে।
কেরানীগঞ্জ উপজেলা সাধারন সম্পাদক মোঃ কামরুল হাসান(কামাল) বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী সকল কিন্ডারগার্টেন স্কুলকে রেজিস্ট্রেশনের আওতায় এনে সঠিক তদারকি করলে ছাত্রছাত্রীরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবে এবং শিক্ষা নিয়ে ব্যাবসা বন্ধ হবে।