সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঝিনাইদহের কালীগঞ্জ হেলাই স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আনার।

  • আপডেট সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১২৩ বার পঠিত

মোঃ মাসুদ রানা, বিশেষ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার হেলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ৪তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার সকালে বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এর আগে প্রধান অতিথি বিদ্যালয় প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা সভায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ হাসান কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও শাহনাজ পারভিন, মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক ফেডারেশনের সভাপতি গোলাম রসুল, কাউন্সিলর বদিউজ্জামান সাজু সাবেক উপজেলা ছাত্র লীগের সভাপতি ইসরাইল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খাইরুল ইসলাম

প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। এ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষের উন্নয়ন হয়। মসজিদ মাদারাস, রাস্তা ও ব্রীজসহ সামাজিক অবকাঠামোর উন্নয়ন হয়। কিন্তু দেশ বিরোধী কয়েকটি দল তারা দেশের উন্নয়ন চায় না। তারা চায় ধ্বংস। তারা নির্বাচন সামনে এলেই জালাও পোড়াও করে মানুষের সম্পদ ধ্বংস করে। প্রধান অতিথি দেশের চলমান উন্নয়ন অব্যহত রাখতে আবারো নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park