সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কন্দাল ফসল চাষের প্রশিক্ষণ দেয়া হয়েছে জাজিরার কৃষকদের।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৪২০ বার পঠিত

নিজেস্ব প্রতিবেদক:

শরীয়তপুরের জাজিরায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে রবি মৌসুমে কচু জাতীয় কন্দাল ফসল চাষে কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। বুধবার (৮-নভেম্বর) উপজেলা পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলায় দিনব্যাপী চলে এই প্রশিক্ষণ।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ১২০ জন কৃষক-কৃষাণী এই প্রশিক্ষণে অংশ নেয়। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে ও নিরাপদ সবজি হিসেবে পরিচিত কন্দাল ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ দেয়া হয়।

প্রশিক্ষণে কন্দাল ফসল চাষের অর্থনৈতিক গুরুত্ব, প্রচলিত কম লাভজনক ফসলের পরিবর্তে কন্দাল জাতীয় ফসল চাষ বৃদ্ধি, পতিত জমির ব্যাবহার ও শিল্প কারখানায় কাঁচামাল হিসেবে কন্দাল ফসলের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

এসময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুরের উপপরিচালক কৃষিবিদ ড. রবিআহ নূর আহমেদ, অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ মোঃ আবুল হোসেন মিয়া, অতিরিক্ত উপপরিচালক ( হর্ট) কৃষিবিদ মোঃ রিয়াজুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ বীথি রাণী বিশ্বাস এবং কৃষিবিদ মুসলিমা জাহান রুনিয়া। প্রশিক্ষণ শেষে উপস্থিত কৃষক-কৃষাণীদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়।

কন্দাল ফসল চাষের প্রশিক্ষণ সম্পর্কে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন বলেন, কন্দাল ফসল বলতে সাধারণত আলু, মিষ্টি আলু, ওলকচু,  পানি কচু, লতিকচু, মুখীকচু, কাসাভা সহ গাছ আলু বুঝানো হয়। এসব ফসল প্রচলিত ফসলের চেয়ে অনেক বেশি লাভজনক। তাই এসব প্রশিক্ষণের মাধ্যমে আমরা কৃষকদের অধিক লাভজনক ফসল চাষে আগ্রহী করতে চাই।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park