বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

কলাপাড়ায় বালু ব্যাবসায় পরিবেশ দূষণ, ইউএনওর আল্টিমেটাম।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৭৮ বার পঠিত

মোঃ রাজিব
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের বেড়িবাঁধের বাহিরে অবৈধ ভাবে ইট, বালু ও পাথর রাখায় পরিবেশ দূষণ হওয়ায় খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র/ ছাত্রী সহ সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন এর বরাবর লিখিত অভিযোগ দাখিল করলে, সরেজমিন তদন্ত করে দ্রুত ব্যাবসায়ীকে ৭ দিনের নোটিশ প্রদান করে ইট, বালু ও খোয়া স্কুল সংলগ্ন বেড়িবাঁধের পাশের মাঠ থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দেন। ইউএনওর এমন মহতি উদ্যোগকে কলাপাড়া উপজেলাবাসী সাধুবাদ জানিয়েছেন। ইতোমধ্যেই ইট, বালু ও খোয়া অপসারণ এর কাজ চলছে। স্থানীয় জনসাধারণ এর দাবি কলাপাড়া পৌর শহরের প্রধান সড়কের পাশে উপজেলার ভূমি অফিসের বিপরীতে খানকায়ে হামিদিয়া মাদ্রাসার মাঠ ও হোটেল রুবান এর বিপরীতে এবং
সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের বেড়িবাঁধের বাহিরে স্থান দখল করে এমন বালুর ব্যাবসা করেন অনেকে। তাদের কারনে পরিবেশ দুষণে রাস্তার পথচারী ও কলেজ এবং বিভিন্ন স্কুলে পড়ুয়া ছাত্র /ছাত্রীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। সামান্য বাতাস ঘনিয়ে আসলেই বাতাসের তান্ডবে বালুর কনা উড়ে গিয়ে পথচারীসহ পাশ্ববর্তী ব্যাবসায়ীদের আসবাব পত্রের ক্ষতি হচ্ছে। তার সাথে পরিবেশ দুষণে মারাত্মক ঝুঁকিতে রয়েছে এলাকাবাসী। স্থানিয়দের দাবী, বাকি ব্যাবসায়ীদের বিরুদ্ধে ব্যাবস্থা নিয়ে, পৌর শহরের বাহিরে খোলা জায়গায় এমন বালুর ব্যাবসা করার নির্দেশ দেয়া হোক। তা হলেই সাধারণ মানুষের কষ্ট লাঘব হবে ও পরিবেশ দূষণ কম হবে।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, কলাপাড়া পৌর শহরের আওতায় যাঁরা এমন বালুর ব্যাবসা করে এবং পরিবেশ দূষণ করে তাদের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park