
বিশেষ প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জের আগানগর এলাকায় আলম মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ নভেম্বর) সকালে এ মার্কেটে আগুন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। আধাঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে ৯টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে তারা।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ঢাকার কেরানীগঞ্জের আগানগর এলাকায় আলম মার্কেটে আগুন লাগে। কেরানীগঞ্জ ও সদরঘাট ফায়ার স্টেশনের ৩টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে কীভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।