সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার যোগ্যতা জানালেন বাহাউদ্দিন নাছিম।

  • আপডেট সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২৬৭ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়, সৎ, যোগ্য, সাহসী, দুঃসময়ে যারা বঙ্গবন্ধুর আদর্শের মানুষের জন্য কাজ করেছেন তাদের সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।

রোববার (১৯ নভেম্বর) সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী তিনটি ক্রাইটেরিয়া লক্ষ্য রেখে মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে। এক্ষেত্রে কোথাও যদি অনিয়ম আমরা লক্ষ্য করি তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, উৎসব-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল (শনিবার) থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রি করা হচ্ছে। আমরা আশা করছি আগামী ২১ তারিখ পর্যন্ত এ সংখ্যা পাঁচ হাজারে পৌঁছাবে। বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা উৎসবের সঙ্গে আমাদের দলের মনোনয়ন ফরম কেনার জন্য আসছেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউ একটা মিলনমেলায় পরিণত হয়েছে।

এর আগে শনিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। প্রথম ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম কেনেন। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার নির্বাচনি এলাকার নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park