বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেন আওয়ামীলীগ নেতা শামছুল হক মিজান।

  • আপডেট সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২৬৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর ১ (রামগঞ্জ) আসনে নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়ার লক্ষ্যে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম ক্রয় করলেন, রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শামছুল হক মিজান।

রবিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ ছাত্রলীগ,শ্রমিকলীগসহ বিভিন্ন সংগঠনের অসংখ্য নেতাকর্মীদের সাথে নিয়ে বিশাল শোডাউনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে শামসুল হক মিজান
সাংবাদিকদের বলেন, আমি বিগত কয়েক মাস থেকে রামগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভায় জননেত্রী শেখ হাসিনার সকল উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরছি,জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান প্রদান করে আসতেছি। সকল ইউনিয়নে সভা সমাবেশ করে নেতা কর্মীদেরকে উজ্জীবিত রাখছি,তৃনমুলের সকল নেতাকর্মী আমার সাথে আছে, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম কিনেছি। আমাকে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকে মনোনয়ন দেন, আমি এলাকার উন্নয়নের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করবো,রাষ্ট্রীয় যত সুযোগ সুবিধা আছে সবকিছু দিয়ে এলাকার উন্নয়নের ইতিহাস বদলে দিবো। রামগঞ্জ উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park