বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

বড়াইগ্রামে চুরি করতে দেখে ফেলায় লতা বেগম নামের এক মহিলার উপর হত্যার উদ্দেশ্যে হামলা ।

  • আপডেট সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১০৩০ বার পঠিত

উমর ফারুক
স্টাফ রিপোর্টার:

নাটোর বড়াইগ্রামে মারিয়া গ্রামের পশ্চিমপাড়া মোছাঃ লতা বেগমের উপর হত্যার উদ্দেশ্য হামলার অভিযোগ উঠেছে। লতা বেগম মারিয়া গ্রামের মোঃ হাবিবুর রহমান এর ছেলে জিল্লুর রহমানের স্ত্রী। ২০শে নভেম্বর সোমবার সকাল ৭ টার একই গ্রামের মোঃ আসকান আলী গেদা,তার ছেলের বউ মোছাঃ কামরুনাহার ও তার নাতি মেহেদী হাসান ,ঘর বাড়ি বানানোর বাঁশ কাঠ চুরি করে নিয়ে যাচ্ছিল। লতা বেগম তাদের চুরি করা দেখতে পেলে তাদের মালামাল গুলো নিয়ে যেতে নিষেধ করে। এতে তারা রাগান্বিত হয়ে হত্যার উদ্দেশ্যে মেহেদী হাসান লতা বেগম কে ধরে রাখে এবং আসকান আলী গেদা লাঠি দিয়ে এলোপাতাড়ি বারি মারতে থাকে , মার খেয়ে লতা বেগম মাটিতে পড়ে গেলে কামরুন নাহার তার বুকের উপর এবার পেটের উপর লাথি মারে । পরে লতা বেগম বাঁচার জন্য চিৎকার করে ওঠে, চিৎকার শুনে প্রতিবেশীরা বের হয়ে লতা বেগমকে তাদের হাত থেকে উদ্ধার করে নিয়ে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে ভর্তি করে। এই বিষয় নিয়ে বড়াইগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বড়াইগ্রাম থানার ইনচার্জ শফিউল আজম বলেন আমরা অভিযোগ পেয়েছি সঠিক তদন্ত করে আমরা ব্যবস্থা নিব।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park