
বিশেষ প্রতিনিধি:
(২৩-ই নভেম্বর) বৃহস্পতিবার জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা স্বপ্ন কলি ফাউন্ডেশন এর শুভ যাত্রা উপলক্ষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণের অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।
সংস্হার কেন্দ্রীয় কার্যালয় ঢাকার কেরানীগঞ্জে সংস্থার চেয়ারম্যান এম,এস,এ রেজা-এর সভাপতিত্বে, মহাসচিব শহিদুল ইসলাম-এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোঃ কামরুল ইসলাম (কামু), উপদেষ্টা স্বপ্ন কলি ফাউন্ডেশন, সহ-সভাপতি কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন এডভোকেট মোঃ শাহিন সরদার, মোঃ কামরুল হাসান (কামাল), আব্দুল মালেক, মোঃ লিটন হাওলাদার, মোঃ সুমন মিয়া, এডভোকেট শারমিন আক্তার, মোঃ হাবিবুর রহমান হাবিব, মোঃ দেলোয়ার হোসেন দিলু, মোঃ আজিজ খান, মোঃ সোহেল খান, মোঃ আব্দুস সালাম,মোঃ কামাল হোসেন, মোঃ আনিছ।
সংস্হার মহাসচিব তার শুভেচ্ছা বক্তব্যে বলেন ” মানুষের সাথে ও মানুষের পাশে থাকার ব্রত নিয়ে স্বপ্ন কলি ফাউন্ডেশন তার যাত্রা শুরু করেছে। তিনি আরো বলেন দেশের প্রতিটি অবহেলিত মানুষের পাঁশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করে স্বাবলম্বী করে গড়ে তুলবে এই ফাউন্ডেশন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন স্বপ্ন কলি ফাউন্ডেশন তাদের সূচনালগ্নে যেভাবে মানুষের পাঁশে দাঁড়িয়েছে এভাবেই সর্বদা মানুষের পাঁশে থাকবে এবং তাদের জন্য কাজ করে যাবে। তিনি আরো বলেন জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে এই ফাউন্ডেশন সমাজের অসহায় ব্যাক্তিদের পাঁশে দাঁড়িয়ে তাদের অর্থনৈতিক মুক্তি পাওয়ার জন্য কাজ করে যাবে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার লড়াইয়ে অগ্রসেনার ভূমিকা পালন করে যাবে।
সভাপতির বক্তব্য সংস্হার চেয়ারম্যান বলেন, আর্ত মানবতার সেবার প্রত্যয় ও ব্রত নিয়ে এক ঝাঁক তরুনের সমন্বয়ে এই ফাউন্ডেশন তাদের কার্যক্রম শুরু করেছে। সমাজের অসহায়, দরিদ্র, দুস্থ, শিক্ষিত বেকার তরুন তরুনীদের আত্মকর্মসংস্থান তৈরী করবে এবং অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে নিজেদের আত্মনিয়োগ করে তাদের অধিকার প্রতিষ্ঠা করে একটি মানবিক বাংলাদেশ গড়ার লড়াই চালিয়ে যাবে।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ছিলেন মোঃ আশিক মন্ডল যুগ্ম মহাসচিব স্বপ্ন কলি ফাউন্ডেশন, সাবিরা সুলতানা সুমি অর্থসচিব স্বপ্ন কলি ফাউন্ডেশন এবং
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- মোঃ সোহাগ হাসান কার্যনির্বাহী সদস্য স্বপ্ন কলি ফাউন্ডেশন, মোঃ রিয়াজ উদ্দিন (আপন) কার্যকরী সদস্য স্বপ্ন কলি ফাউন্ডেশন, মোঃ রাসেল মিয়া,সদস্য স্বপ্ন কলি ফাউন্ডেশন।
স্বপ্ন কলি ফাউন্ডেশনের এই শুভ যাত্রায় আর্থিক সহযোগিতায় ছিলেন- মোঃ শামীম দাতা সদস্য স্বপ্ন কলি ফাউন্ডেশন।