বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

ঠাকুরগাঁওয়ে উদ্যোক্তা উন্নয়ন মেলা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২৫৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

ঠাকুরগাঁও জেলায় প্রান্তিক উদ্যোক্তার স্বপ্নের সিড়ি এই শ্লোগান নিয়ে ২ দিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠিত হয়। ২৫ নভেম্বর শনিবার সন্ধায় ইএসডিও প্রধান কার্যালয়ের মাঠে মেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিকেএসএফের পেইস প্রকল্পের আওতায় ক্ষুদ্র উদ্যোগে উৎপাদিত পণ্যের মান উন্নয়ন, ব্র্যান্ডিং এবং ই-কমার্স ভিত্তিক বিপণন’ বিষয়ক উপ -প্রকল্প কার্যক্রমটি ইএসডিও ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় বাস্তবায়ন করছে। সমাপনী অনুষ্ঠানে ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, পিকেএসএফের পেইস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ও সহকারি মহাব্যবস্থাপক (কার্যক্রম) মোঃ হাবিবুর রহমান, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ইএসডিও’র পরিচালক প্রশাসন এবং ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্য ড. সেলিমা আখতার। বিসিক শিল্প নগরীর উপব্যবস্থাপক মোঃ নুরেল হক, ইউএনডিপি স্বপ্ন প্রকল্পের জেলা ম্যানেজার মোঃ মাহমুদুল হক, বীর মুক্তিযোদ্ধা রূপকুমার গুহ ঠাকুরতা, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য রত্না সিনহা, পৌর কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালা প্রমুখ। এই প্রকল্পের আওতায় ১ হাজার ৫শ জন প্রান্তিক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসার সামর্থ্যায়ন ও ই-কমার্স ভিত্তিক বিপণন সুনিশ্চিত করা এবং ৫১ জন সফল প্রান্তিক উদ্যোক্তার উৎপাদিত পণ্যের সমন্বয়ে এই উদ্যোক্তা উন্নয়ন মেলার আয়োজন করা হয়। সমাপনী দিনে মেলায় অংশগ্রহনকারী উদ্যোক্তাদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park