সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কুড়িগ্রামে জীবিত বাবাকে মৃত দেখিয়ে জমি বিক্রি।

  • আপডেট সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২৪৭ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম:

কুড়িগ্রামে বৃদ্ধ বাবাকে মৃত দেখিয়ে জমি বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে তারই ৫ মেয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে,জেলার ফুলবাড়ি উপজেলার দাঙ্গা মোড় ইউনিয়নরর খোসাবাড়ি গ্রামে।
অভিযুক্ত ৫ মেয়ে হলেন, শেফালী বেগম, শাহিনা বেগম, রোশনা বেগম, সেলিনা বেগম, জোসনা বেগম।
রোববার (২৬ নভেম্বর) এ বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন ভুক্তভোগী বৃদ্ধ পিতা আবুল কাশেম (৭০)।
অভিযোগ সূত্রে জানাযায়, বৃদ্ধ মো. আবুল কাশেম পৈতৃক সূত্রে পাওয়া তার ৮৯ শতক জমিতে দীর্ঘ দিন যাবৎ চাষাবাদ করে আসছেন। কৃষি কাজ করেই জীবন জীবিকা নির্বাহ করতেন তিনি। সংসার জীবনে তিনি পাঁচ কন্যা সন্তানের জনক। ইতিমধ্যে সব মেয়েদের বিয়েও দিয়েছেন তিনি।
এক পর্যায়ে তার প্রতিবেশী ফুলবাড়ী সাব রেজিষ্টার অফিসের এক দলিল লেখকের মাধ্যমে বাবাকে মৃত দেখিয়ে তার কন্যা শেফালী বেগম, শাহিনা বেগম, রোশনা বেগম, সেলিনা বেগম ও জোসনা বেগম ৯ শতক জমি প্রায় ৫ বছর আগে পঁচা মামুন নামের এক প্রতিবেশির কাছে বিক্রি করে দেন।
অভিযোগে উল্লেখ, উক্ত দলিলের ৭নং কলামে দলিল লেখক লিখেছেন, এসএ রেকর্ডীয় মালিক বনিজ মামুন নামীয় সম্পত্তি। বনিজ মামুন মারা গেলে তাহার ত্যাক্ত সম্পত্তির ওয়ারিশ পুত্র আবুল কাশেম প্রান্ত হন। আবুল কাশেম মারা গেলে তাহার ত্যাক্ত সম্পত্তির ওয়ারিশ হিসেবে কন্যা শেফালী বেগমসহ অন্যন্য মেয়েরা প্রাপ্ত হন। আমার জীবদ্দশায় স্ত্রী ও কন্যাদের কোন জমি হস্তান্তর করি নাই। প্রতিবেশী দলিল লেখক ফজলুল হক ও আমার মেয়েরা আমাকে মৃত দেখিয়ে ৯ শতক জমি বিক্রি করেছে পচা মাহমুদ নামের একজনের কাছে।
বিষয়টি জানতে অভিযুক্ত পাঁচ মেয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা তাদের পাওয়া যায়নি।
ভুক্তভোগী বৃদ্ধ আবুল কাশেম (৭০), কুড়িগ্রামের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অন্যদিকে অভিযোগ তদন্তে ফুলবাড়ী থানা পুলিশ ভুক্তভোগীকে ডেকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়ারও অভিযোগ করেছেন ওই বৃদ্ধ।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ কৃষ্ণ দেবনাথ জানান, এরকম একটি অভিযোগ পেয়েছি। যেহেতু বিষয়টি জমিজমা সংক্রান্ত আমি তাকে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছি। তবে স্বাক্ষর নেয়ার অভিযোগটি মিথ্যা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park