সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কুড়িগ্রামে বিপুল পরিমাণ মাদকসহ ৭ জন গ্রেফতার ।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক
কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলা পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ ৭ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ১০৫ বোতল ফেন্সিডিল ৫৪ কেজি গাঁজা এবং ১০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। একই সাথে ১টি মোটরসাইকেল ও ১টি অটোরিকশা জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মো. রুহুল আমীন।

জেলার ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম সোমবার (২৭ নভেম্বর) বিকেলে ফুলবাড়ী থানাধীন শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী (বলদীটারী) এলাকা থেকে একটি ব্যাটারী চালিত ইজিবাইকের চালকের সীটের নীচ লুকানো অবস্থায় ১৮ কেজি গাঁজা উদ্ধার করে এসময় ১টি অটোরিকশা জব্দ করে।
ফুলবাড়ী থানা পুলিশের পৃথক অভিযানে ওইদিন রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানাধীন ৫নং ভাঙ্গামোড় ইউনিয়নের ভাঙ্গামোড় (ছড়ারপাড়) এলাকা থেকে একাধিক মামলা আসামী বানিয়াটারী গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ তুষার হক (২১), বোয়াইলভীর গ্রামের শ্রী রনজিত রায় (২৮) দ্বয়কে ১০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে৷ এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ ।
অপরদিকে নাগেশ্বরী থানা পুলিশের একটি টিম অদ্য (২৮ নভেম্বর) রাত আনুমানিক ১.৩০ টায় নাগেশ্বরী থানাধীন সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার মৌজাস্থ উত্তর ব্যাপারীরহাট থেকে সন্তোষপুর পুলিশপাড়ার কুখ্যাত মাদক কারবারি মো: মাসুদ রানা (৩৭) ও ভূরুঙ্গামারী থানাধীন শিংঝাড় জয়মনি গ্রামের আমির হোসেন (৪০)’দ্বয়কে ১৫ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ১০৫ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে।
এছাড়া রৌমারী থানা পুলিশের একটি টিম (২৭ নভেম্বর) গভীর রাতে রৌমারী থানাধীন রৌমারী সদর ইউনিয়নের মির্জাপাড়া গ্রামস্থ রৌমারী টু কর্তিমারী বাজারগামী পাকা রাস্তার উপর থেকে মির্জাপাড়া গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ ওবাইদুল ইসলাম (৩০)’কে ১২ বোতল বিদেশি মদসহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এর একটি চৌকস টিম গত রাতভর অভিযান পরিচালনা করে আজ (২৮ নভেম্বর) রাত আনুমানিক ১:৪৫ টায় কুড়িগ্রাম সদর উপজেলাধীন ধরলা ব্রীজ সংলগ্ন এলাকা থেকে অভিনব কায়দায় ডিমের খাঁচাকেটে ফিটিং করে মাদক পরিবহনের সময় ফুলবাড়ী বেড়াকুটি এলাকার কুখ্যাত মাদক কারবারি জাহিদুল ইসলাম (৩২) ও নাগেশ্বরীর আনিস (৩৫) দ্বয়কে ২১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মো. রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।#

রফিকুল ইসলাম রফিক
কুড়িগ্রাম
মোবাইল ০১৯০৯২৫৫৩৪১
date 28-11-2023.

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park