
মোঃ মনিরুজ্জামান তালুকদার
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয় সম্পাদক মোঃ মনিরুল ইসলাম (৫০) ও উপজেলা যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয় সম্পাদক মোঃ ওয়াশিম তালুকদার (৫০) কে কুপিয়ে জখম করা হয়েছে। এদেরকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১০ টায় পৌর শহরের গোডাউন ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত উপজেলা যুবলীগ মোঃ ওয়াশিম তালুকদার জানান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মাহবুবুর রহমান এর মনোনয়ন ফরম দাখিল উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠানে আসার পথে আগে থেকে ওৎ-পেতে থাকা কিছু দুষ্কৃতকারীরা
ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের কে রক্তাক্ত জখম করে।
এ ঘটনার পর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে আসেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন ও কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহম্মেদ।
কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মাহবুবুর রহমান এর মনোনয়ন ফরম দাখিল উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠানে আসার পথে প্রতিপক্ষরা বিভিন্ন পয়েন্টে মোঃ মাহবুবুর রহমানের সমর্থকদের পথে পথে বাঁধা প্রদান করে। এবং হেনস্তা করে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রীতিকের সমর্থকেরা। এমন অভিযোগ ও করেন আহত ওয়াশিম তালুকদার।