বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

জলঢাকায় ব্যাংক চুরির মূল হোতা সহ দুইজন গ্রেফতার ও চোরাই টাকা উদ্ধার।

  • আপডেট সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৮২ বার পঠিত

মোঃ আল আমিন ইসলাম
নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকা থানায় ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর দুর্ধর্ষ টাকা চুরির ঘটনার মূল হোতা সহ ০২ জন গ্রেফতার ও চোরাই টাকা উদ্ধার।

নীলফামারী জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ গোলাম সবুর পিপিএম স্যারের দিক নির্দেশনায় সুযোগ্য অফিসার ইনচার্জ জলঢাকা মহোদয় জনাব মোঃ মুক্তারুল আলম এর সার্বিক তত্ত্বাবধায়নে এসআই আহমদ উল্লাহ হক প্রধান এর নেতৃত্বে জলঢাকা থানার বিশেষ অভিযান টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে জলঢাকা থানার মামলার ২২ তারিখ-২৫/১১/২৩ ধারা ৪৫৪/৩৮০ দঃবি এর আসামী ০১/ মোঃ শাহীন @ শাহীন মিয়া (৩২) পিতা-মোঃ মমিনুর রহমান সাং-খালিশা খুটামারা দিঘলটারী আসামী ০২/ মোঃ কবির @ কবির উদ্দিন (৩০) পিতা-মোঃ রফিকুল ইসলাম সাং-পশ্চিম কাঁঠালী (চোরপাড়া) উভয়ের থানা-জলঢাকা, জেলা-নীলফামারী দের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা চুরির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাহাদের দেখানো মতে চোরাই ৬০,০০০/(ষাট হাজার) টাকা ও তালা কাটার কাজে ব্যবহৃত হাইডোলিক কাটার আসামিদের বাড়ি হইতে উদ্ধার করা হয় । ধৃত আসামিগন বিজ্ঞ আদালতে নিজেদের দোষ স্বীকার করে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park