বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন।

  • আপডেট সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৭ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক
কুড়িগ্রাম প্রতিনিধিঃ

৩২তম আন্তর্জাতিক ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে কুড়িগ্রামে র‌্যালী, আলোচনা সভা, সহায়ক উপকরণ বিতরণ ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৩ ডিসেম্বর) কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্ন কুড়ি মিলনায়তনে ৩ ডিসেম্বর জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে এবং সাইট সেভার্স এর সহযোগিতায় ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৩ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোঃ সাইদুল আরীফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার মুদাচ্ছির বিন আলী, জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক রোকনুল ইসলাম, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডাঃ আরিফুর রহমান, হ্যান্ডিক্যাপ এর রিহ্যাবিলিটেশন হাবিবা আক্তার, উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের প্রোগ্রাম কো-অর্ডিনেটর হাসিমুল হাসান, সহকারী প্রোগ্রাম কো-অর্ডিনেটর অরবিন্দু রায়, সিডিডি’র ফিল্ড কো-অর্ডিনেটর আব্দুল মান্নান, দারিদ্র বিমোচন জনকল্যাণ প্রকল্পের পরিচালক রঞ্জু সরকার, জেলা কো-অর্ডিনেটর মোছাঃ শেফালী বেগম, আইটি সেকশন অফিসার মমিনুল ইসলাম মমিন, অডিট অফিসার ইমরান সরকার, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের প্রজেক্ট ম্যানেজার আব্দুল গফুর, মরিয়ম চক্ষু হাসপাতালের এক্সিকিউটিভ (এডমিন) সুমন কুমার বর্মন।
দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের জেলা একিভূত চক্ষু সেবা কর্মসূচীর আওতায় বণার্ঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ হিসেবে ৩০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার, টয়লেট চেয়ার, ওয়াকার, স্মার্ট সাদাছড়ি ও ক্রাচ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park