সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কুড়িগ্রামে ৬ (ছয়) ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালিত ও পুলিশের শ্রদ্ধাঞ্জলি।

  • আপডেট সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৬ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক,
কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে ৬ ডিসেম্বর ২০২৩ ১৯৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয় কুড়িগ্রাম জেলা।

কুড়িগ্রাম জেলা হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষ্যে ৬ ডিসেম্বর সকালে স্বাধীনতা বিজয় স্তম্ভে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষথেকে স্বাধীনতা সংগ্রামে সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
জেলা প্রশাসন কুড়িগ্রামের আয়োজনে দিনের শুরুতে স্বাধীনতার বিজয় স্তম্ভে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোঃ সাইদুল আরীফ। শ্রদ্ধা নিবেদন করেন কুড়িগ্রাম জেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্র/ছাত্রী, সাংবাদিকবৃন্দ সহ কুড়িগ্রাম জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে জেলা পুলিশের সুসজ্জিত বাদক দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালী কুড়িগ্রাম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট অতিক্রম করে।
র‌্যালী শেষে স্বাধীনতা বিজয় স্তম্ভ প্রাঙ্গনে কুড়িগ্রাম জেলা হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ কুড়িগ্রাম জেলায় মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোঃ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা মোঃ নাসির উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার বীর বিক্রম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম টুকু, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাতেন, পৌর মেয়র কাজিউল ইসলাম, বিজ্ঞ পিপি এসএম আব্রাহাম লিংকন, বীর মুক্তিযোদ্ধা উদয় শংকর চক্রবর্ত্তী, জেলা আনসারের সহকারী কমান্ডেন্ট মোঃ ইবনুল হক সহ কুড়িগ্রাম জেলার সম্মানিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
কুড়িগ্রাম জেলা হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে বিভিন্ন আনুষ্ঠানিকতায় জেলা পুলিশের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম. ওহিদুন্নবী সহ জেলা পুলিশের প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park