
মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
আজ ৬ ডিসেম্বর ২০২৩ ইং- ১২ ঘটিকার সময় দৌলতপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকার মাঝি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুস সালাম ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উডজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস।
এ সময় বক্তব্য রাখেন -জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, মানিকগঞ্জ জেলা জজ কোর্টের জিপি অ্যাডভোকেট মেহের উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম রাজা, উপজেলা পরিষদের নাসির উদ্দিন আবুল, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মাহবুবুর রহমান জনি, জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম শফিক, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মৃদলা রহমান, সাধারণ সম্পাদক আনোয়ারা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মোল্লা, যুগ্ম আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন, মোঃ শওকত আলী ,দৌলতপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির শাওন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানিয়া আহমেদ, জিয়নপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বেলায়েত হোসেন, বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আখিনুর ইসলাম, ধামশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইদ্রিস আলী,কলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, চকমিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মহিদুর রহমান মুক্তা, বাচামারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রশিদ,খলসি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, চরকাটারি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ আলী হিবু, থানা কৃষক লীগের আহ্বায়ক সোহেল রানা ও যুগ্ন আহবায়ক মিজানুর রহমান প্রমুখ।