সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কুড়িগ্রামে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে মতবিনিময়সভা অনুষ্ঠিত ।

  • আপডেট সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৭৮ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক
কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে কিশোর-কিশোরিদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং সেবা কেন্দ্রগুলোর সেবার মান নিয়ে জরীপের ফলাফল নিয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা অধিদপ্তর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় স্কোরিং কার্ডের বিভিন্ন পজেটিভ ও উন্নয়নের দিক নিয়ে আলোচনা করেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোদাব্বির হোসাইন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডিসিসি ডা. নজরুল ইসলাম, এডিএফপি ডা. মনজুর রহমান, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, ইউএফপিও (ইনচার্জ) ডা. শাহজাদী, সলিডারিটির ডেপুটি ডিরেক্টর আলেয়া বেগম, প্রোগ্রাম অফিসার পবিত্র কুমার সরকার প্রমুখ।
প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহযোগিতায় স্থানীয় এনজিও সলিডারিটি-এর ওয়াই মুভস প্রকল্পের মাধ্যমে জেলার নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নে কিশোর-কিশোরিদেরকে নিয়ে বেরুবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা গ্রহনের উপর জরীপ পরিচালনা করে।
সেবা প্রাপ্তিতে কেন্দ্রটি ৮৭ ভাগ স্কোর অর্জন করে। তবে সুপারিশ হিসেবে এসেছে এই কেন্দ্রে একটি কিশোরীবান্ধব টয়লেট, সেবাগ্রহিতাদের জন্য অপেক্ষামান কেন্দ্রে চেয়ার ও বেঞ্চের ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবা সহজীকরণে ফ্লাসকার্ডের ব্যবস্থা করা। উক্ত জরীপে ৭টি গ্রামের ২২ জন কিশোর-কিশোরি অংশগ্রহন করে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park