সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রামগঞ্জে চিকিৎসকের ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যু।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৬ বার পঠিত

নূর হোসেন রিপন:
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জ শহরের বায়োপ্যাথ জেনারেল হাসপাতালে অব্যবস্থাপনা ও ভুল চিকিৎসায় রহিমা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বায়োপ্যাথ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রহিমা বেগম উপজেলার ৬নং লামচর ইউনিয়নের রসুলপুর গ্রামের আলী মিয়া ব্যাপারী বাড়ীর মোঃ ইব্রাহিমের স্ত্রী ও তিন সন্তানের জননী।
এই ঘটনায় মৃত রহিমার বড় ছেলে মাজহারুল ইসলাম বাদী হয়ে রমগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন এবং পরবর্তীতে হত্যা মামলা দায়ের করবেন বলেও সাংবাদিকদের জানান।

ডাক্তারের ভুল চিকিৎসায় রহিমার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন জড়ো হলে উত্তেজনার সৃষ্টি হয়।
এসময় মৃত রহিমা বেগমের আত্মীয়স্বজনসহ পুলিশের উপস্থিতি টের পেয়ে হসপিটাল খালি রেখে চিকিৎসক, নার্স ও হসপিটাল কর্তৃপক্ষ গা-ঢাকা দেয়।
সূত্রে জানা যায়, জ্বর নিয়ে রহিমা বেগমকে সন্ধ্যায় বায়োপ্যাথ হসপিটালে ভর্তি করে তার পরিবার।
পরবর্তীতে রোগীর শরীরে ইনজেকশন পুশ করলে
তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে।
এসময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত রহিমা বেগমের ছেলে মাজহারুল ইসলাম জানান, সামান্য জ্বর নিয়ে মা অসুস্থবোধ করায় তাকে দ্রুত বায়োপ্যাথ হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালের এমডি ডাঃ লোকমান উদ্দিন আজাদ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। আমার মাকে হাই এন্টিবায়োটিক ইনজেকশন পুশের কিছুক্ষণ পরেই আমার মা মারা যান। হসপিটালের লোকজন আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করে। হাসপাতালে অব্যবস্থাপনা ও ভুল চিকিৎসায় আমার মায়ের মৃত্যু হয়।
আমি হাসপাতালের কর্তৃপক্ষসহ জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।

হাসপাতালের চিকিৎসক ডাক্তার লোকমান উদ্দিন আজাদ জানান, ডেঙ্গু জ্বর ও সর্দির উপসর্গ নিয়ে হসপিটালে আসেন রহিমা বেগম। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এছাড়াও রোগীর অবস্থা আগেই খারাপ ছিল। তবে অবহেলার বিষয়টি মিথ্যা।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান বলেন, ঘটনার পর স্থানে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park