বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

কলাপাড়ায় বিষ কিনতে এসে গৃহবধূ আটক।

  • আপডেট সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১০৯ বার পঠিত

মোঃ মনিরুজ্জামান তালুকদার।
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।

পটুয়াখালীর কলাপাড়ায় আত্মহত্যার উদ্দেশ্যে বিষ কিনতে এসে (২৬ বছর) বয়সী এক গৃহবধূক পুলিশের হাতে আটক হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে পৌরশহরের মুক্তি যোদ্ধা কম্পেলেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার পারিবারিক সমস্যা রয়েছে
যা কেউই সমাধান করতে পারবে না বলে তিনি উল্লেখ করেন। সেই ক্ষোভ থেকে আত্মহত্যার উদ্দেশ্যে সে পৌরশহরের বিভিন্ন সার কীটনাশকের দোকানে কীটনাশক কিনতে গেলে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা এসে তাকে হেফাজতে নিয়ে যায়। পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসা বাদে তার নাম মরিয়ম বলে জানিয়েছে। এর বেশি কিছু তিনি বলতে রাজী হয়নি। এর পর পুলিশকে তার এক চাচার মোবাইল নাম্বার দেয়। পুলিশ তাকে ফোন করলে তার চাচা জাহাঙ্গীর মুন্সি বলেন,মরিয়মের বাবার বাসা পৌরশহরের রহমতপুর এলাকায়। তিনি আরও বলেন, মরিয়মকে মহিপুর এলাকায় বিবাহ দেওয়া হয়েছে। এছাড়াও ওই গৃহবধুর কিছু সমস্যা আছে বলে তিনি জানান।
এ ব্যাপারে কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.রিয়াজ জানান,মহিলার পারিবারিক বিষয় নিয়ে ঝামেলার কারনে সে বিষ কিনতে গিয়েছিল। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তবে ওই গৃহবধূ মুখ খুলছে না বলে তিনি উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park