সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পিরোজপুরে নির্বাচনী সহিংসতার জেরে স্বতন্ত্রপ্রার্থীর কর্মী সমর্থককে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

  • আপডেট সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৬১ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

পিরোজপুরে সদর উপজেলায় নির্বাচনী সহিংসতার জেরে সতন্ত্রপ্রার্থী এ কে এম এ আউয়াল এর কর্মী সমর্থক লালন ফকিরকে হত্যার প্রতিবাদে ও শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল পথসভা করেছে আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।১২ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিলাশ চত্তরে পথসভায় মিলিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি খান মো: আলাউদ্দিন, পৌর আওয়ামীলীগের সভঅপতি সাদউল্লাহ লিটন, সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, যুবলীগ নেতা ইরতিজা হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার।

এসময় বক্তারা লালন ফকিরের হত্যায় অভিযুক্তদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।

পিরোজপুর সদর থানার ওসি আশিকুজ্জামান এবিষয়ে জানান, পুলিশের টিম তৎপর রয়েছে তারা মাঠে কাজ করছে। এ বিষয়ে মামলা প্রকৃয়াধীন রয়েছে। আশা করা যাচ্ছে অতি দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হবে।

উল্লেখ্য, শনিবার (০৯ ডিসেম্বর) পিরোজপুর-০১ আসনের সংসদ সদস্য এ কে এম এ আউয়াল এর এক কর্মীসভা থেকে বাড়ি ফেরার পথে শারিকতলা ইউনিয়নে লালন ফকিরকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ। এর দুই দিন পরে সোমবার সন্ধ্যায় চিকিৎসারত অবস্থায় লালন ফকির ঢাকার একটি হাসপাতালে মারা যায়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park