বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

কুড়িগ্রামে ৬ জনের প্রার্থীতা প্রত্যাহার ।

  • আপডেট সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৩ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক,
কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ৪ টি সংসদীয় আসন থেকে আওয়ামী লীগ, জাকের পার্টি ও স্বতন্ত্র সহ ৬ প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন । দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন রোববার ।
কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় পার্টির আসন সমঝোতার অংশ হিসেবে কুড়িগ্রাম -১ আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর কুড়িগ্রাম -২ আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো: জাফর আলীর মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে ।
এদিকে জাকের পার্টির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কুড়িগ্রাম – দুই আসন থেকে মশিউর রহমান, কুড়িগ্রাম -৩ আসন থেকে সাহেব মিয়া কুড়িগ্রাম -৪ আসন থেকে মোঃ শাহালম জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসকের নিকট প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করেন। এছাড়াও কুড়িগ্রাম -৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবু হানিফ প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।
জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ সাইদুল আরীফ মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
কুড়িগ্রাম এর ৪টি সংসদীয় আসনে ২৬ জন প্রার্থী আগামী ৭ই জানুয়ারীর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park