সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জাজিরায় পুলিশের অভিযানে ৫ জুয়াড়ি আটক।

  • আপডেট সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৬১২ বার পঠিত

নিজেস্ব প্রতিবেদক:

শরীয়তপুরের জাজিরায় জুয়া খেলার অপরাধে ৫ জুয়াড়িকে আটক করেছে জাজিরা থানা পুলিশ। সোমবার (১৮-ডিসেম্বর) রাতে উপজেলার বিকে নগর ইউনিয়নের নমশুদ্র গ্রাম (আনন্দ বাজার) এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যাক্তিরা হলেন-জাজিরার বিকে নগর ইউনিয়নের আবু তালেব মৃধার ছেলে সিদ্দিক মৃধা (৩০) মৃত হাচেন ডি-আলী মাদবরের ছেলে নাসির মাদবর (৩৪) মৃত ছলেমান মাদবরের ছেলে বিল্লাল মাদবর (৩৫) সেনেরচর ইউনিয়নের মৃত মনাই মোল্লার ছেলে মাসুদ মোল্লা (৩৪) এবং মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকার জাহাঙ্গীর কাজির ছেলে মাসুদ কাজি (২৫)।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, আটককৃত ব্যাক্তিরা আনন্দ বাজার এলাকার একটি ঘরের মধ্যে টাকার বিনিময়ে তাস (জুয়া) খেলছে, এমন সংবাদের ভিত্তিতে এসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করে। এসময় তাদের থেকে তাস, নগদ টাকা সহ জুয়া খেলায় ব্যাবহৃত বিভিন্ন জিনিস জব্দ করে।

জুয়াড়ি আটকের বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আমরা ৫ জন জুয়াড়িকে আটক করেছি। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park